রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নির্বাচনী জনসভায় আমিরে জামায়াত ডা: শফিকুর রহমান ॥ রাজনীতিকে যারা পেশা হিসেবে নিয়েছে তারাই চাঁদাবাজি দুর্নীতি করে হবিগঞ্জ সোসাইটি ইউকে এর উদ্যোগে ॥ হবিগঞ্জের কৃতি সন্তান ব্রিটিশ ফুটবলার হামজা চৌধুরীকে সংবর্ধনা প্রদান রাজনীতি করি আল্লাহ’র সন্তোষ্টির আর মানুষের খেদমত করার জন্য-জি কে গউছ বঞ্চিত মাধবপুর-চুনারুঘাট বাসীর মুখে হাসি ফুটাতে ধানের শীষে দিন-এস. এম. ফয়সল মানবিকতার অনন্য দৃষ্টান্ত অসহায় প্রবাসী পরিবারের পাশে ‘বানিয়াচং প্রবাসী ঐক্য পরিষদ ইউএই’ মাধবপুরে ধর্ষণ মামলার একমাত্র আসামি গ্রেপ্তার হবিগঞ্জ ৪ আসনে চা বাগানে নির্বাচনী উৎসব ॥ ধানের শীষে ঐক্যবদ্ধ শ্রমিকরা শায়েস্তাগঞ্জে ডিবি পুলিশের অভিযান গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার নবীগঞ্জ ও চুনারুঘাটে ডিবি পুলিশের অভিযান ॥ ৬টি আইফোনসহ চোর চক্রের ৩ সদস্য আটক মাধবপুরে ট্রাক ভর্তি পাথরের নিচে ২ কোটি টাকার ভারতীয় কসমেটিকস-ঔষধ উদ্ধার

নবীগঞ্জে সিদ্ধান্ত অমান্য করায় বিএনপির ২৫ নেতা বহিষ্কার

  • আপডেট টাইম শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ দলীয় সিদ্ধান্ত অমান্য করে মনোনীত প্রার্থীর বিপক্ষে কাজ করা এবং দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে নবীগঞ্জ উপজেলা বিএনপির আওতাধীন বিভিন্ন ইউনিয়নের ২৫ জন নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
দলীয় সূত্রে জানা যায়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কেন্দ্রীয় নির্দেশনা উপেক্ষা করে সংশ্লিষ্ট নেতারা দলীয় প্রার্থীর বিরোধিতা করেন এবং ভিন্ন প্রার্থীর পক্ষে সক্রিয় ভূমিকা পালন করেন। বিষয়টি জেলা ও কেন্দ্রীয় নেতৃবৃন্দের নজরে এলে তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়। বহিষ্কৃত নেতাদের মধ্যে রয়েছেন বিএনপি ১নং ইউনিয়ন থেকে সহ-সাধারণ সম্পাদক মো. সুয়েব তালুকদার (পিতা: মৃত মুজিবুর রহমান), সহ-সাংগঠনিক সম্পাদক সামছুল হক (পিতা: মৃত জাবিদ উল্লা), যুব বিষয়ক সম্পাদক মো. দুলাল মিয়া (পিতা: মৃত হাজী সরাফত উল্লা), সদস্য স্মৃতি ভূষন চৌধুরী (পিতা: মৃত ললিত মোহন চৌধুরী), সদস্য সজল দাশ (পিতা: মৃত সুধীর চন্দ্র দাশ), সদস্য মানিক দাশ (পিতা: মৃত রাকেশ দাশ) এবং সদস্য মো. জাকির মিয়া (পিতা: মৃত মনফর আলী)। বিএনপি ৩নং ইউনিয়ন থেকে যুগ্ম সম্পাদক মোশাহিদ আলী, সহ-সাংগঠনিক সম্পাদক মো. আব্দুস শহিদ, সদস্য জিল্লুর রহমান এবং সদস্য মুহিবুর রহমান।
বিএনপি ৪নং ইউনিয়ন থেকে সিনিয়র সহ-সভাপতি ফজলুল হক চৌধুরী (পিতা: মাওলানা আব্দুল হক চৌধুরী), সহ-সভাপতি খলিলুর রহমান (পিতা: মতিউর রহমান), সাংগঠনিক সম্পাদক মো. আরজু মিয়া (পিতা: ইদ্রিছ উল্লা), সদস্য আব্দুল মমিন (পিতা: আক্রছ উল্লা) এবং সদস্য মো. আনহার মিয়া (পিতা: আছকর উল্লা)।
বিএনপি ৫নং ইউনিয়ন থেকে সদস্য শফিকুজ্জামান রুহেল, সদস্য নুর উদ্দিন, সদস্য শামছুদ্দিন এবং ছাত্রদল ৫নং ইউনিয়নের সহ-সভাপতি এমদাদুল হক মিলন।
বিএনপি ৭নং ইউনিয়ন থেকে সদস্য মো. সজ্জাদ মিয়া (পিতা: মৃত সিদ্দেক উল্লা)। বিএনপি ১০নং ইউনিয়ন থেকে যুগ্ম সাধারণ সম্পাদক মঈনুল ইসলাম বাচ্চু, সিনিয়র সহ-সভাপতি শাহ আমজাদ আলী, সদস্য কাজী সুন্দর আলী এবং সদস্য মুহিব খাঁন।
এ ব্যাপারে নবীগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মজিদুর রহমান মজিদ বলেন, বিএনপি দলীয় শৃঙ্খলার প্রশ্নে আপোষহীন। কেউ দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে কাজ করলে তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে এ বহিষ্কারাদেশকে কেন্দ্র করে নবীগঞ্জের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। নির্বাচন ঘনিয়ে আসায় দলের শৃঙ্খলা ফেরাতে কঠোর সাংগঠনিক সিদ্ধান্ত-কে ইতিবাচক ভাবে দেখছেন তৃণমূলে নেতা কর্মীরা।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com