রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০২:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের মশাকলিতে চাঞ্চল্যকর সুজিত হত্যার তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল ॥ প্রতিপক্ষকে ফাঁসাতে শ্বাসরোধে ও স্ক্রু ড্রাইভার দিয়ে খুচিয়ে সুজিতকে হত্যা করা হয় নবীগঞ্জে বীমা কোম্পানির গ্রাহক সংগ্রহকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে আহত অর্ধশতাধিক হবিগঞ্জ প্রেসক্লাবের কমিটি গঠন ॥ নাহিজ সভাপতি, রিংকু সহ-সভাপতি মজিদ সম্পাদক, শরীফ যুগ্ম সম্পাদক নবীগঞ্জে সিয়াম হত্যার ঘটনায় ৩৩ জনের বিরুদ্ধে মামলা দীঘলবাগ গ্রামে সরকারি জায়গা দখল করে পুকুর তৈরীর অভিযোগ এলাকাবাসীর মাঝে ক্ষোভ বাহুবলের হরিতলায় অবৈধ সিলিকা বালু উত্তোলন ॥ পরিবেশ বিপর্যয়ের শঙ্কা শায়েস্তাগঞ্জ রেলওয়ে মসজিদ সড়কের বেহাল দশা নবীগঞ্জের কুশিয়ারা নদী থেকে অবৈধ বালু উত্তোলন বিজিবির অভিযানে সীমান্তে ৮টি ভারতীয় গরু জব্দ খোয়াই নদীতে অবাধে মাটি-বালু উত্তোলন ॥ ভাঙন আতঙ্ক

মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলন ১ ব্যক্তিকে দেড় লাখ টাকা জরিমানা

  • আপডেট টাইম সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুরে অবৈধভাবে বালি উত্তোলন ও বিক্রির দায়ে এমরান বাপ্পী রামে এক ব্যক্তিকে দেড় লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। গতকাল রোববার (১ ফেব্রুয়ারি) দুপুরে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুজিবুল ইসলামের নেতৃত্বে বাঘাসুরা ইউনিয়নের শাহাপুর বাজার এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। দণ্ডপ্রাপ্ত এমরান বাপ্পী বাঘাসুরা ইউনিয়নের সাতপাড়িয়া গ্রামের আবু ইউসুফের ছেলে।
প্রশাসন সূত্রে জানা গেছে, শাহাপুর বাজার এলাকায় দীর্ঘ দিন ধরে অবৈধভাবে বালি উত্তোলন ও বিক্রি করা হচ্ছিল-এমন সংবাদের ভিত্তিতে দুপুরে সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুজিবুল ইসলাম। অভিযানকালে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী অপরাধের সত্যতা পাওয়ায় এমরান বাপ্পীকে দেড় লাখ টাকা অর্থদণ্ড প্রদান ও তাৎক্ষণিক তা আদায় করা হয়।
অভিযানে কালিকাপুর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা এবং ছাতিয়াইন পুলিশ ফাঁড়ির একটি টিম সার্বিক সহযোগিতা প্রদান করে।
সহকারী কমিশনার (ভূমি) মো. মুজিবুল ইসলাম জানান, অবৈধ বালি উত্তোলনের ফলে পরিবেশের অপূরণীয় ক্ষতি হচ্ছে। পরিবেশ রক্ষা এবং জনস্বার্থে অবৈধ বালি উত্তোলন রোধে প্রশাসনের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com