সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

মাধবপুরে পীরজাদা আলহাজ্ব সৈয়দ গিয়াসুল হোসেন ফারুকের জানাযা

  • আপডেট টাইম শুক্রবার, ৩০ জানুয়ারী, ২০২৬
  • ৬১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর উপজেলার জগদীশপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী চারাভাঙ্গা সাহেব বাড়ির বাসিন্দা, তরফ রাজ্যের সেনাপতি হযরত শাহ নাসির উদ্দিন সিপাহসালার (রহ.)-এর উত্তরসূরি বংশধর এবং বিশিষ্ট সমাজসেবক পীরজাদা আলহাজ্ব সৈয়দ গিয়াসুল হোসেন ফারুকের জানাজা নামাজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বাদ আছর তার নিজ বাড়ির প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। এর আগে বুধবার (২৮ জানুয়ারি) রাত ১০টায় ঢাকার ল্যাবএইড হাসপাতালে আইসিইউতে বার্ধক্যজনিত অসুস্থতায় চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৭৮ বছর।
জানাযায় বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের আলেম-ওলামা, আশেকান-ভক্তবৃন্দ ও মুরিদান, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং রাজনৈতিক নেতৃবৃন্দসহ হাজার হাজার মুসল্লি অংশগ্রহণ করেন। বিপুল সংখ্যক মানুষের উপস্থিতিতে পুরো এলাকায় শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়। জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
মরহুম সৈয়দ গিয়াসুল হোসেন ফারুক দীর্ঘ সময় জগদীশপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতির দায়িত্ব অত্যন্ত সুনামের সঙ্গে পালন করেন। এছাড়া তিনি দীর্ঘদিন জগদীশপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির দায়িত্বও নিষ্ঠা ও দতার সঙ্গে পালন করেছেন। শিক্ষা, ধর্মীয় ও সামাজিক উন্নয়নে তার অবদান এলাকায় ব্যাপকভাবে প্রশংসিত।
জনকল্যাণে তিনি ছিলেন নিবেদিতপ্রাণ। জীবদ্দশায় মসজিদ, মাদ্রাসা ও এতিমখানাসহ বহু ধর্মীয় ও মানবিক প্রতিষ্ঠান গড়ে তুলে সমাজসেবায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করেন। তার ব্যক্তিত্ব, উদারতা ও ধর্মভীরুতার কারণে তিনি সর্বস্তরের মানুষের কাছে শ্রদ্ধাভাজন ছিলেন।
মৃত্যুকালে তিনি তিন ছেলে, দুই মেয়ে, নাতি-নাতনি, দেশ-বিদেশে অসংখ্য আত্মীয়-স্বজন, গুণগ্রাহী এবং হাজারো ভক্ত-মুরিদ রেখে গেছেন। তার ইন্তেকালে চারাভাঙ্গা সাহেব বাড়িসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com