বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

ওলিপুরে প্রাণসহ বিভিন্ন কোম্পানীর বিষাক্ত বর্জ্যে অতিষ্ট ৪০ গ্রামের মানুষ

  • আপডেট টাইম রবিবার, ১৯ অক্টোবর, ২০১৪
  • ৫৫৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ওলিপুরে স্থাপিত প্রাণ কোম্পানীসহ বিভিন্ন কোম্পানীর বিষাক্ত বর্জ্য অবাধে সুতায় নদী দিয়ে নিষ্কাশন করার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে হবিগঞ্জ সদর উপজেলার সুতাং নদীর দু’পাশের ৪০ গ্রামের ভোক্তভোগী মানুষ। গতকাল বিকালে রাজিউড়া ইউনিয়নের উচাইল বাজারে এ মানববন্ধন ও প্রতিবাদ সভায় অনুষ্টিত হয়।
ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি ইমরান আহমেদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফরিদ আহমেদ পরিচালনায় এতে বক্তব্য রাখেন-সাবেক চেয়ারম্যান বদরুল করিম দুলাল, এডঃ শামীম আহমেদ, ইউনিয়ন যুবলীগ সভাপতি আশরাফুল আলম মারুফ, সাধারণ সম্পাদক বায়েছ খান, মকসুদ খান, হেলাল, রাজিউড়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মীর মোঃ মখলিছ মিয়া, সাইফুল ইসলাম, নজরুল ইসলাম, ইকবাল আহমেদ, তোফাজ্জুল ইসলাম, ভানু চন্দ্র শীল মন্টু প্রমূখ।
সভায় বক্তারা বলেন-ওলিপুর এলাকায় প্রতিষ্টিত প্রাণ কোম্পানীসহ বিভিন্ন কোম্পানীর বর্জ্য সুতাং নদী দিয়ে নিষ্কাশিত হওয়ার ফলে পরিবেশের মারাত্মক বিপর্যয় ঘটছে। বর্জ্যে বিষাক্ত রাসায়নিক থাকার ফলে নদীর মাছ মরে ভেসে উঠছে। পানি খেয়ে গবাদী পশু মরে যাচ্ছে। মাছ খেয়ে মানুষ অসুস্থ হয়ে পড়ছে। এর দুর্গন্ধে নদীর দু’পাশের মানুষ বিভিন্ন ধরণের রোগ জীবাণুতে আক্রান্ত হচ্ছে।
বক্তারা বলেন-আমরা এই পরিবেশ বিপর্যয়ের হাত থেকে মুক্তি চাই। এ জন্য প্রশাসন ও কোম্পানীর উধ্বর্তন কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com