বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

হবিগঞ্জ-১ আসনে ধানের শীষে জয় পেতে প্রচারণায় রেজাপত্নী সিমি

  • আপডেট টাইম রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬
  • ১৪৬ বা পড়া হয়েছে

হাবিবুর রহমান নোমান, বাহুবল থেকে ॥ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জয় নিশ্চিত করতে হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনের ধানের শীষের প্রার্থী ড. রেজা কিবরিয়া স্বস্ত্রীক ব্যাপক প্রচারণা চালিয়ে যাচ্ছেন। এই প্রচারণায় তাঁর সহধর্মিণী সিমি কিবরিয়াও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। প্রতিদিন গ্রাম থেকে গ্রামান্তরে ঘুরে ভোটারদের সঙ্গে সরাসরি কথা বলছেন তিনি, তুলে ধরছেন ড. রেজা কিবরিয়ার অবস্থান ও নির্বাচনী অঙ্গীকার।
দলীয় ও স্থানীয় সূত্র জানায়, হাট-বাজার, পাড়া-মহল্লা এবং বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে সাধারণ মানুষের আস্থা অর্জনের চেষ্টা চলছে। বিশেষ করে নারী ভোটারদের মধ্যে সিমি কিবরিয়ার উপস্থিতি ইতিবাচক প্রভাব ফেলছে বলে মনে করছেন স্থানীয় নেতাকর্মীরা।
ড. রেজা কিবরিয়ার সহধর্মিণী সিমি কিবরিয়া দাবি করেন, এই আসনের মানুষ দীর্ঘদিন ধরে অবহেলিত ও বঞ্চিত। জনগণের রায় পেলে শিক্ষা, স্বাস্থ্যসেবা ও কর্মসংস্থানে দৃশ্যমান পরিবর্তন আনার অঙ্গীকার করেন তিনি।
নির্বাচনী সমীকরণ বিশ্লেষণ করে রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, হবিগঞ্জ-১ আসনে ড. রেজা কিবরিয়ার সঙ্গে কোন প্রার্থীর মূল লড়াই হতে যাচ্ছে তা এ মূহুর্তে বলা যাচ্ছেনা। তবে কয়েকদিন পরই ভোটারদের মনোভাব অনেকটা বুঝা যাবে বলেও সচেতন মহল মনে করেন।
সচেতন মহলের মতে ড. রেজা কিবরিয়া যেহেতেু ধানর শীষ প্রতীক নিয়ে লড়াই করছেন সেহেতু বিএনপির বিরাট ভোট ব্যাংক রয়েছে তাঁর পক্ষে।
বিএনপির সদ্য বহিষ্কৃত ও সাবেক সংসদ সদস্য শেখ সুজাত মিয়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটের ময়দানে কতটুকু প্রভাব ফেলতে পারবেন-এনিয়ে যথেষ্ট সংশয় রয়েছে বলে অনেকে মনে করছেন।
অন্যদিকে ১০ দলীয় জোটের প্রার্থী সিরাজুল ইসলাম মিরপুরী নির্বাচনী মাঠে নতুন মুখ। নির্বাচনী প্রচারণা চালালেও জামায়াতের প্রার্থী শাহজাহান আলী নির্বাচন থেকে সরে দাঁড়ানোয় জোটের ভোটসমীকরণ অনেকটাই দুর্বল হয়ে পড়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। জোটের প্রার্থী হলেও ভোটের মাঠে কতটুকু প্রভাব বিস্তার করতে পারবেন-এ নিয়ে সংশয় প্রকাশ করছেন কেউ কেউ।
শেষ পর্যন্ত ভোটারদের রায় কোন দিকে যাবে, কয়েকদিনের মধ্যেই তা অনেকটা খোলাসা হয়ে যাবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com