বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

হবিগঞ্জ-২ আসনের খেলাফত মজলিসের আমির প্রতীক পেয়েই গেলেন ৯ শহীদের কবর জিয়ারতে

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬
  • ৮৮ বা পড়া হয়েছে

বানিয়াচং প্রতিনিধি ॥ হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) ১০ দলীয় জোট প্রার্থী খেলাফত মজলিসের কেন্দ্রীয় আমির আল্লামা আব্দুল বাছিত আজাদ (বড়হুজুর) জেলা রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে আনুষ্ঠানিকভাবে দেয়াল ঘড়ি প্রতীক বরাদ্দ পেয়ে প্রথমেই ছুটে যান জুলাই গণ-অভূত্থানে বানিয়াচংয়ে ৯ শহীদের কবর জেয়ারতে। গতকাল বুধবার (২১ জানুয়ারি) তিনি স্থানীয় ৩ নম্বর জামে মসজিদে জোহরের নামাজ পড়ে প্রথমেই শহীদ আনাস এর কবর জেয়ারত করেন। এ সময় জোট নেতৃবন্দ ছাড়াও শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। পরে তিনি শহীদ নয়ন, শহীদ আকিনুর, শহীদ তোফাজ্জুল, শহীদ আশরাফুল, শহীদ মোজাক্কির,শহীদ ছাদিকুর, শহীদ হাসাইন ও শহীদ সুহেল আখঞ্জির কবর জেয়ারত করেন। এছাড়া ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনের আওয়ামীলীগের হামলায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া ছাত্রদল নেতা ছাদিরুজ্জামান কান জুসেফের কবর জেয়ারত করেন এবং মরহুমের পরিবারের খোঁজখবর নেন।
এ সময় উপস্থিত ছিলেন, হবিগঞ্জ-২ আসনে দেয়াল ঘড়ির ১০ দলীয় জোট লিয়াজু কমিটির আহ্বায়ক খেলাফত মজলিস নেতা মাওলানা মুশাহিদ আলী, সদস্য সচিব ও জামায়াতে ইসলামী নেতা মাওলানা হাবিবুর রহমান, বানিয়াচং উপজেলা জামায়াতে ইসলামীর আমির ও বানিয়াচং উপজেলা লিয়াজু কমিটির আহ্বায়ক ডা. খন্দকার তালেব উদ্দিন, হবিগঞ্জ জেলা এনসিপির যুগ্ম আহ্বায়ক শামীম আহমেদ চৌধুরী, হবিগঞ্জ-২ আসনের মিডিয়া কমিটির প্রধান সমন্বয়ক ও বানিয়াচং মডেল প্রেসক্লাবের সভাপতি জীবন আহমেদ লিটন, মডেল প্রেসক্লাবের সেক্রেটারী শেখ সফিকুল ইসলাম সফিক, খেলাফত মজলিস নেতা মাওলানা বশির আহমেদসহ ২ উপজেলার দশ দলীয় জোটের শীর্ষ নেতৃবৃন্দ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com