বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

চুনারুঘাটে গাঁজা ও অটোরিক্সাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • আপডেট টাইম মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
  • ৬১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট থেকে গাঁজা ও একটি অটোরিক্সাসহ এক মাদক ব্যবয়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৯। গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী হলেন-ইকরতলী গ্রামের মো: ওসমান গণির ছেলে মোঃ সুমন মিয়া (১৯)। গত ১৮ জানুয়ারি রাত প্রায় ৯টার দিকে চুনারুঘাট-আমুরোড় সড়কের গোছাপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
র‌্যাব সূত্রে জানা গেছে, একটি অটোরিক্সাযোগে কতিপয় মাদক ব্যবসায়ী ১৩ কেজি গাঁজা নিয়ে বিক্রয়ের উদ্দেশ্যে আমুরোড় থেকে চুনারুঘাটের দিকে আসছিল। খবর পেয়ে র‌্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্প, হবিগঞ্জের একটি আভিযানিক দল ওই সড়কের গোছাপাড়া এলাকায় পাকা রাস্তার উপর চেকপোষ্ট স্থাপন করে। চেকপোষ্ট পরিচালনাকালে একটি কালো-সবুজ রঙের ব্যাটারি চালিত অটোরিক্সা সিগন্যাল দিয়ে থামালে চালক ও সঙ্গে থাকা ব্যক্তি পালানোর চেষ্টাকালে সুমন মিয়া (১৯)কে আটক করা হয় এবং অটোরিক্সা চালক মোঃ রনি মিয়া (২২) কৌশলে দৌড়ে পালিয়ে যায়। আটক সুমনকে জিজ্ঞাসাবাদ করলে জানায় যে, তার হেফাজতে মাদকদ্রব্য গাঁজা রয়েছে। পরবর্তীতে তার দেখানো মতে অটোরিক্সার চালকের সিটের নিচে থেকে নীল পলিথিনের উপর খাকী রংয়ের স্কচ টেপ দ্বারা মোড়ানো অবস্থায় ১৩ কেজি মাদকদ্রব্য গাঁজাসহ তাকে গ্রেফতার করা হয়।
সে এবং পলাতক ব্যক্তি পরস্পর যোগসাজসে হবিগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখেছিল বলেও জানায়।
পরবর্তীতে গ্রেফতারকৃত ও পলাতক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ খ্রিঃ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরপূর্বক গ্রেফতারকৃত ব্যক্তি ও জব্দকৃত আলামত চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com