বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জে অসহায় ফুফু’র ঘর ভেঙ্গে জবর দখলের চেষ্টা ভাইফুদের

  • আপডেট টাইম রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
  • ১০৬ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে ফুফু’র তৈরী টিনের ঘর ভেঙ্গে দিয়ে জায়গা জবর দখলের চেষ্টা করছেন ভাইফুরা। এতে প্রায় ৬০ হাজার টাকা ক্ষতি সাধিত হয়েছে। এ ব্যাপারে ফুফু রহিমা বেগম ভাইফু আফছর মিয়া, ভুট্রু মিয়া, আফাছ মিয়া ও নাজিম উদ্দিন গংদের বিরুদ্ধে নবীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। স্থানীয় ও মামলা সূত্রে জানা যায়, নবীগঞ্জ পৌর এলাকার নোয়াপাড়া গ্রামের মৃত মতি মিয়ার দু’সংসারে ৩ ছেলে ৪ মেয়ে। ১ম সংসারে হিরণ মিয়া, আব্দুল হেকিম ও ছফিনা বেগম। ২য় সংসারে আব্দুল জলিল, রহিমা বেগম, আমিরুন নেছা ও রোকেয়া বেগম। মৃত মতি মিয়া মারা যাওয়ার পুর্বে প্রায় কোটি টাকার সম্পত্তি রেখে যান। ওই সম্পত্তির লোভে হিরণ মিয়া, হেকিম মিয়া ও তাদের সন্তানরা সৎ ভাই আব্দুল জলিলকে পরিকল্পিতভাবে খুন করে গাছে ঝুলিয়ে রাখে বলে অভিযোগ উঠে। এ ব্যাপারে মৃত জলিলের মা জাহেরা বিবি বাদী হয়ে তৎকালীন সময়ে বিজ্ঞ আদালতে একটি মামলা দায়ের করেন। বর্তমানে উক্ত মামলাটি মহামান্য হাইকোটে স্থগিতাদেশ রয়েছে। এদিকে পৈত্রিক সম্পত্তিতে প্রাপ্ত শিবপাশা মৌজাস্থ ১৫৪ দাগে ১ একর ৮৬ শতকের মধ্যে ৩৬ শতক ভূমি আব্দুল জলিল ও তার ৩ বোনের নামে রেকর্ডভুক্ত হয়। ওই রের্ডকিয় জায়গায় রহিমা বেগম একটি টিন সেট ঘর তৈরী করে প্রায় ২/৩ বছর ধরে বসবাস করে আসছেন। গত ১৪ জানুয়ারী রাত সাড়ে ১১ টার দিকে ভাইফু আফছর মিয়া গংরা উক্ত ঘরটি ভেঙ্গে দিয়ে গুড়িয়ে নিয়ে যায়। এত প্রায় ৬০ হাজার টাকা ক্ষতি সাধিত হয়। বর্তমানে অসহায় রহিমা বেগমের পৈত্রিক সম্পত্তি জবর দখলের জন্য চেষ্টা করছেন দুর্দান্ত ভাইফুরা। এ ব্যাপারে নিরুপায় হয়ে রহিমা বেগম বাদী হয়ে নবীগঞ্জ থানায় ভাইফুদের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন। এ ব্যাপারে বিবাদী আফছর মিয়া বলেন, রহিমা বেগম গংরা তাদের প্রাপ্ত ৩৩ শতকের মধ্যে ৩৬ শতক রেকর্ড হয়। এরমধ্যে ৩৩ শতক ভুমি বিক্রি করেছে। ফলে তাদের কোন জায়গা অবশিষ্ট নাই। তারা জোর পুর্বক আমাদের ভুমি দখলের চেষ্টা করছে। এ ব্যাপারে রহিমা বেগমের ছেলে মোশাহিদ মিয়া বলেন, আমার নানার ওয়ারিশসুত্রে আমার মা, মামা ও খালাদের প্রাপ্ত হিস্যা না দিয়ে তাদের মনগড়া বেশীর ভাগ সম্পত্তি রেকর্ড করেন। এছাড়া ৩৩ শতক বিক্রির দলিলটি জাল বলে তার দাবী। এ ব্যাপারে দলিল বাতিলের জন্য আইনী পক্রিয়াধীন আছে। তবে মোশাহিদ মিয়া, বর্তমানে আমরা নিরাপত্তাহীনতায় ভোগছি। আমাদের ভোগ দখলীয় ঘর ভেঙ্গে দিয়ে আমাদের প্রাণনাশের হুমকী দিচ্ছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com