সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০১:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

শ্রদ্ধা-ভালোবাসায় সিক্ত হলেন সুনারু প্রাথমিক বিদ্যালয়ের বিদায়ী দুই শিক্ষক

  • আপডেট টাইম শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬
  • ৩৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ সুশিক্ষা, নেতৃত্ব ও মানবিকতার এক দীর্ঘ অধ্যায়ের পরিসমাপ্তি ঘটেছে বানিয়াচং উপজেলার সুবিদপুর ইউনিয়নের সুনারু সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুই শিক্ষকের। ওই বিদ্যালয়ের সহকারি শিক্ষক নিশা রানী দাশ ও কল্পনা রানী দাশ এর অবসর উপলক্ষে ব্যতিক্রমধর্মী বিদায়ী সংবর্ধনার আয়োজন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে সুনারু সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত ওই বিদায় সংবর্ধনায় অনুষ্ঠানে বিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও শিক্ষক সমাজ শ্রদ্ধা ও ভালোবাসায় বিদায়ী দুই শিক্ষককে সম্মান জানান। এ সময় ফুলেল শুভেচ্ছা, ক্রেস্ট ও স্মৃতিচারণার মধ্য দিয়ে আবেগঘন পরিবেশে অনেক শিক্ষার্থী ও সহকর্মী তাদের বিদায় জানাতে গিয়ে চোখের জল ধরে রাখতে পারেননি। উপজেলা সহকারি শিক্ষা অফিসার মোঃ হাবিবুর রহমানের সভাপতিত্বে এবং প্রধান শিক্ষিকা লিপি রানী দাস এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা অসিার নাজমুল হুদা। বিশেষ অতিথি ছিলেন অবসরপ্রাপ্ত কলেজ শিক্ষক বেনু ভূষন দাশ, আনোয়ারপুর প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক নামজুল হক, আতুকুড়া স্কুলের প্রধান শিক্ষক নিতেন্দ্র চন্দ্র দাস, বলাকীপুর স্কুলের প্রধান শিক্ষক এম এ ওয়াহিদ, প্রভাতপুর স্কুলের প্রধান শিক্ষক প্রিয়ব্রত দাশ, মশাকলি স্কুলের প্রধান শিক্ষক শিখা ভৌমিক, বিদায়ী শিক্ষিকা নিশা রানী দাশ ও কল্পনা রানী দাশ, সাংবাদিক এসএম সুরুজ আলী, ইউপি সদস্য রানী বালা দাশ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইউপি সদস্য টিকেন্দ্র দাশ, বিশিষ্ট মুরুব্বী রবিন্দ্র চন্দ্র দাশ, পলাশ দাশ, সহকারি শিক্ষিক রোজিনা আক্তার, প্রীতিলতা দাশ, রানা দাশ, মন্টু রঞ্জন দাশ, বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রী তুলসী রানী দাশ, ছাত্র অজয় চন্দ্র দাশ, বর্তমান ছাত্রী অনামিকা রানী দাশ। মানপত্র পাঠ করেন বিদ্যালয়ের তিশা রানী দাশ। গীতাপাঠ করেন সুভদ্রা রানী দাশ প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষক নিশা রানী দাস ও কল্পনা রানী দাস আদর্শ শিক্ষক হিসেবে শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা ও মানবিক মূল্যবোধ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাদের দক্ষ পাঠদানে বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নসহ শৃংখলা ও সহশিক্ষা কার্যক্রমে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। বিদায়ী বক্তব্যে শিক্ষকরা বলেন, এই বিদ্যালয় ও শিক্ষার্থীরাই আমাদের জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। আপনাদের ভালোবাসা আমাদেরকে আজীবন অনুপ্রেরণা জোগাবে। তারা সবার কাছে দোয়া ও আশির্বাদ কামনা করেন। ভবিষ্যৎ পরিচালকদের নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, সাবেক শিক্ষার্থীদের দেওয়া এ সম্মান ও ভালোবাসা আমাদের আপ্লুত করেছে। অনুষ্ঠানের শুরুতে বিদায়ী দুই শিক্ষক গাড়ী করে স্কুলে আসলে তাদেরকে স্বাগত জানান প্রধান শিক্ষক লিপি রানী দাশসহ অন্যান্য শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকগন। এসময় তারা ফুলের মালা দিয়ে তাদের বরণ করেন নেন। অনুষ্ঠান শেষে বিদায়ী শিক্ষকদের গাড়ীটি ফুল দিয়ে সাজানো হয়। ফুলের সজ্জিত গাড়ীতে অশ্রুসিক্ত নয়নে প্রিয় শিক্ষকদের বিদায় দেওয়া হয়।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com