বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০২:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

জিয়ার কবরের পাশে দাফন ॥ তিন দিনের রাষ্ট্রীয় শোক ও সাধারণ ছুটি ঘোষণা আজ বাদ জোহর মানিক মিয়া এভিনিউতে জানাজা

  • আপডেট টাইম বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫
  • ৬৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক এবং আজ বুধবার সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। গতকাল দুপুরে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস রাষ্ট্রীয় এই কর্মসূচি ঘোষণা করেন। সকালে উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠকে রাষ্ট্রীয় কর্মসূচি চূড়ান্ত করা হয়। বৈঠক শেষে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বৈঠকের সিদ্ধান্ত গণমাধ্যমকে জানান। তিনি জানান, আগামীকাল (আজ) বুধবার বাদ যোহর রাজধানীর মানিক মিয়া এভিনিউতে বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে। বেগম খালেদা জিয়াকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরের পাশেই দাফন করা হবে।
আজ বুধবার থেকে শুক্রবার পর্যন্ত (৩১ ডিসেম্বর এবং ১ ও ২ জানুয়ারি) তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।
এদিকে সকাল আনুমানিক দশটার দিকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পাশে সমাহিত করার জন্য গণপূর্ত বিভাগ থেকে নেওয়া হয়েছে কবরের মাপ। তবে গতকাল এ রিপোর্ট লিখা পর্যন্ত শুরু হয়নি খনন কার্য। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সমাধিস্থলে মোতায়েন রয়েছে র‌্যাব, পুলিশ ও আনসার সদস্যরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com