বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

অভিনব কৌশলে লুকানো ১’শ কেজি গাঁজা উদ্ধার ॥ আটক ২

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫
  • ৬০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র মাদকবিরোধী অভিযানে খড়বোঝাই একটি ট্রাক থেকে অভিনব কৌশলে লুকানো ১০০ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুই জনকে আটক করা হয়েছে। বিজিবি সূত্র জানায়, হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)-এর অধীন তেলিয়াপাড়া বিওপির একটি টহলদল গত মঙ্গলবার দিবাগত রাতে মাধবপুর উপজেলার ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কের জগদীশপুর এলাকায় বিশেষ অভিযান চালায়। রাত আনুমানিক ১টা ৩০ মিনিটের সময় একটি পণ্যবাহী ট্রাক সন্দেহজনক মনে হলে সেটিকে থামিয়ে তল্লাশি করা হয়। তল্লাশির সময় গরুর খাদ্য হিসেবে পরিবহন করা খড়ের ভেতরে বস্তায় করে লুকানো ১০০ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থলেই দুইজনকে হাতেনাতে আটক করা হয়। আটককৃতরা হলেন- মাধবপুর উপজেলার মির্জাপুর গ্রামের মৃত রজব আলীর ছেলে মো. নজরুল ইসলাম (৩৭) এবং একই উপজেলার কৃষ্ণপুর গ্রামের ছিদ্দিক মিয়ার ছেলে রহমত আলী। তারা উভয়েই হবিগঞ্জের মাধবপুর উপজেলার বাসিন্দা।
বিজিবি জানায়, উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজার মূল্য প্রায় ৩ লাখ ৭০ হাজার টাকা। আটককৃতদের উদ্ধারকৃত গাঁজাসহ আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে বিজিবি জানায়, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে। পাশাপাশি সীমান্তবর্তী জনগণকে মাদক ও চোরাচালানবিরোধী সামাজিক আন্দোলনে এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com