বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

অচিরেই বিজনা রাস্তা মেরামত ও নয়াবাজারে নলকূপ বসানো হবে

  • আপডেট টাইম শনিবার, ১৮ অক্টোবর, ২০১৪
  • ৪৬২ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জ-সিলেট আসনের সংরক্ষিত মহিলা এমপি আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী বলেছেন, নবীগঞ্জ-বাহুবলের উন্নয়নে আমি সর্বদা চেষ্টা চালাচ্ছি। আমি জনসাধারণের পাশে সব সময় আছি, ভবিষৎতেও সব সময় থাকব। পর্যাক্রমে সকল স্থানে উন্নয়ন কার্যক্রম চালিয়ে যাচ্ছি। তিনি বলেন-জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমি উন্নয়ন কাজ অব্যাহত রেখেছি।
গতকাল বৃহস্পতিবার বিকালে হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের সদরঘাট নতুন বাজারে ওয়ার্ড আওয়ামীলীগ কর্তৃক আয়োজিত সংবর্ধনা সভায় প্রধান অতিথি’র বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেছেন ।
তিনি-এলাকার সদরঘাট বাজারের বিশুদ্ধ পানির জন্য গভীর নলকূপ বসানোর আশ্বাস দেন। এছাড়াও বিজনা রাস্তা সংস্কার করাসহ দেবপাড়ার দেবস্থানে উন্নয়ন কাজ অচিরেই শুরু হবে বলে তিনি জানান। অনুষ্ঠানে এমপি কেয়া চৌধুরেিক সংবর্ধনা প্রদান করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com