সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

মাধবপুরে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্ট ॥ আড়াই লাখ টাকা জরিমানা

  • আপডেট টাইম মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলন ও বিক্রির বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়েছে। গতকাল সোমবার (২ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে উপজেলার চৌমুহনী ইউনিয়নের মঙ্গলপুর এলাকায় এ অভিযান চালানো হয়।
অভিযানে অবৈধ বালি উত্তোলন ও বিক্রির দায়ে তিন ব্যক্তিকে মোট তিনটি মামলায় ২ লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান ও আদায় করা হয়। দণ্ডপ্রাপ্তরা হলেন আউলিয়া বাজার গ্রামের রাব্বানী মিয়ার ছেলে মো. নজরুল ইসলাম, যাকে ১লাখ টাকা জরিমানা করা হয়। একই অপরাধে বহরা গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে মো.খোকন মিয়াকে ১লাখ টাকা এবং কালিকাপুর গ্রামের মঙ্গল মিয়ার ছেলে জয়নাল মিয়াকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। অভিযান চলাকালে বড়জ্বালা বিজিবির একটি টিম মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করে। প্রশাসন সূত্রে জানা গেছে, পরিবেশ সুরা ও নদীভাঙন প্রতিরোধে অবৈধ বালি উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে। জনস্বার্থে ভবিষ্যতেও মোবাইল কোর্টের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

 

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com