বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বানিয়াচংয়ে ছাত্রশিবিরের হামলায় প্রেসক্লাব সভাপতির ছেলে আহত

  • আপডেট টাইম মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
  • ১২৬ বা পড়া হয়েছে

বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচং প্রেসক্লাব সভাপতি ও বিশিষ্ট সাংবাদিক ইমদাদুল হোসেন খান’র ছেলে শাহরিয়ার খান নাফিজ এর উপর হামলার ঘটনা ঘটেছে। গতকাল সোমবার সকাল সাড়ে ৯টার দিকে ১নং বানিয়াচং উত্তর পূর্ব ইউনিয়নের নন্দীপাড়া গ্রামস্থ পুরাতন পশুহাসপাতালের সামনের সড়কে এ ঘটনাটি। এ হামলার সাথে ছাত্রশিবির জড়িত বলে আহত নাফিজ ও পারিবারিক সূত্রে জানা গেছে।
এ ঘটনায় আহত শাহরিয়ার খান নাফিজের পিতা ইমদাদুল হোসেন খান বাদী হয়ে উপজেলা ছাত্রশিবির এর সভাপতি আহমেদ আলীকে প্রধান আসামী করে আরও ২জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৮ থেকে ১০জনকে অভিযুক্ত করে বানিয়াচং থানায় একট লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন পূর্বে হবিগঞ্জ ২ আসনের বাংলাদেশ জামাতে ইসলামীর মনোনীত প্রার্থী এডভোকেট জিল্লুর রহমান আযমী তাঁর দলের নেতাকর্মীদের সাথে নিয়ে ক্লাশ চলাকালীন সময়ে মেধাবিকাশ উচ্চ বিদ্যালয়ের শ্রেণী কক্ষে প্রবেশ করে নির্বাচনী প্রচারণা চালান। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ভিডিও ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। ওই বিদ্যালয়ের একজন প্রাক্তণ ছাত্র হিসেবে শাহরিয়ার খান নাফিজও শ্রেণীকক্ষে প্রবেশ করে ছাত্রছাত্রীদের লেখাপড়ার বিঘ্ন ঘটনায় ফেইসবুকের লাইভে এসে প্রতিবাদ জানায়। এতে শিবিরের নেতাকর্মীরা তার উপর চরমভাবে ক্ষুব্ধ হয়ে গত ৬ ডিসেম্বর বানিয়াচং ৪নং দক্ষিণ পশ্চিম ইউনিয়নের অর্ন্তগত পূর্ব আদমখানী খেলার মাঠে আক্রমের চেষ্টা চালায়। এসময় নাফিজ দৌড়ে নিরাপদ স্থানে এসে আত্মরক্ষা করে।
গতকাল সোমবার স্থানীয় বিবির দরগাহ জামে মসজিদের পুকুর থেকে গোসল শেষ করে বাড়ী ফেরার পথে দ্বিতীয় দফায় নাফিজ এর উপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায় উপজেলা ছাত্রশিবির সভাপতি আহমদ আলী, দত্তপাড়া এলাকার উমেদ আলীর ছেলে ইশতিয়াক হাসান, ইনাতখানী এলাকার মোঃ আলকাছ মিয়ার ছেলে সাব্বির আহমেদসহ অজ্ঞাতনামা আরো ১০ থেকে ১২ জন। এসময় শাহরিয়ার খান নাফিজ এর আর্তচিৎকারে আশপাশের লোকজন এসে তাকে আহত অবস্থায় উদ্ধার করে বানিয়াচং হাসপাতালে নিয়ে যায়। নাফিজ বর্তমানে বানিয়াচং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে। সাংবাদিক ইমদাদুল হোসেন খানের ছেলের ওপর হামলার ঘটনায় বানিয়াচংয়ের সাংবাদিক সমাজ ও সুশীল সমাজে তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় উঠেছে। সাংবাদিক নেতারা এই ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন। বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানিয়েছেন, অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত চলছে এবং আসামীদের গ্রেপ্তারের জন্য প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com