শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নোয়াপাড়া থেকে অপহৃত স্কুলছাত্র সিলেটে উদ্ধার নবীগঞ্জে বর্নাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন নবীগঞ্জে জমিয়তে উলামায়ে ইসলাম কাউন্সিল সম্পন্ন ॥ সভাপতি মাওঃ রুহুল আমিন সম্পাদক মাওঃ ওয়াজিদ আলী শহরে ৭ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার তেলবাহী লরির ট্যাংকার থেকে ৯২ কেজি গাঁজাসহ গ্রেপ্ততার ৩ সিলেট রেঞ্জের নতুন ডিআইজি জাহাঙ্গীর হোসেনের যোগদান মাধবপুরে চা বাগান থেকে বাচ্চা বানর উদ্ধার ॥ রঘুনন্দন রেঞ্জে অবমুক্ত স্বপ্ন সোসাইটির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাধবপুরে শিক্ষিকার বদলির প্রতিবাদে মানববন্ধন ॥ শিক্ষার্থীদের হট্টগোল সাংবাদিক আইয়ুব খানের মায়ের মৃত্যু

নবীগঞ্জের আওয়ামীলীগ নেতা ইউপি চেয়ারম্যান ইমদাদুল হক চৌধুরী ও নোমান আহমেদ কারাগারে

  • আপডেট টাইম বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
  • ১১৯ বা পড়া হয়েছে

ছনি আহমেদ চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলায় নাশকতার মামলায় আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুরে নবীগঞ্জ থানা পুলিশ তাদের জেলহাজতে প্রেরণ করে। জানা যায়, সোমবার গভীর রাতে বানিয়াচং সেনা ক্যাম্পের সদস্যরা নবীগঞ্জ উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের পুরানগাঁও এলাকায় অভিযান চালায়। অভিযানে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এবং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইমদাদুল হক চৌধুরীকে নিজ বাসভবন থেকে আটক করা হয়। পরে তাকে সেনাবাহিনী নবীগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করে। অন্যদিকে একই রাতের কিছু পর হবিগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ আউশকান্দি এলাকায় পৃথক অভিযান চালিয়ে স্থানীয় আওয়ামী লীগ নেতা নোমান আহমদকে আটক করে। নবীগঞ্জ থানার ওসি (তদন্ত) দুলাল মিঞা জানান, ইমদাদুল হক চৌধুরী এবং নোমান আহমদকে থানায় দায়ের করা নাশকতার মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। পরে তাদেরকে আদালতে সোপর্দ করা হলে বিচারক দুই নেতাকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com