শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

বরিশালে বাইক ছিনতাই মামলার আসামি হবিগঞ্জ থেকে গ্রেফতার

  • আপডেট টাইম রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
  • ৭৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বরিশালে উবার মোটর সাইকেল চালককে মারধর করে বাইক ছিনতাইয়ের ঘটনায় এক যুবককে হবিগঞ্জ থেকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। র‌্যাব-৮, বরিশাল ও র‌্যাব-৯, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি যৌথ দল শুক্রবার ভোরে লাখাই উপজেলার ভাদিকারা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। র‌্যাব জানায়, ১২ অক্টোবর রাত ১১টা ২৫ মিনিটের দিকে বরিশাল কোতোয়ালি মডেল থানার হাতেম আলী চৌমাথা থেকে ভাড়ায় মোটরসাইকেল নেন দুই যাত্রী। কড়াপুর স্টিল ব্রিজে পৌঁছানোর পর তারা চালককে আরও সামনে যেতে বলে। পরে বসুরহাট এতিমখানার সামনে থামানো মাত্র একজন চালকের মাথায় রিভলভার সদৃশ অস্ত্র দিয়ে আঘাত করে, মারধর করে এবং হত্যার হুমকি দেয়। এক পর্যায়ে তারা ভুক্তভোগীর হিরো গ্লামার মোটরসাইকেলটি ছিনতাই করে পালিয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগী বরিশাল এয়ারপোর্ট থানায় মামলা করেন। মামলার পর র‌্যাব গোয়েন্দা তদন্ত শুরু করে এবং প্রযুক্তিগত সহায়তায় আসামিদের অবস্থান শনাক্ত করে। পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৮ ও র‌্যাব-৯ সমন্বিত অভিযানে লাখাইয়ের ভাদিকারা গ্রাম থেকে মামলার অন্যতম আসামি মো. নাসিম আহম্মেদ (২০) কে গ্রেফতার করা হয়। তার বাড়ি লাখাই উপজেলার কালাউকে। র‌্যাব জানায়, গ্রেফতারকৃতকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। র‌্যাবের সদস্যরা দেশের আইন-শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত নজরদারি ও অভিযান চালিয়ে যাচ্ছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com