নবীগঞ্জ প্রতিনিধি ॥ সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় নবীগঞ্জ উপজেলায় খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে হবিগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য শেখ সুজাত মিয়ার উদ্যোগে তার নিজ বাসভবনে বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থীদের উপস্থিতিতে এই খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া শেষে এতিম ও শিক্ষার্থীদের মধ্যাহ্নভোজ করানো হয়।
মাহফিলে অংশ নিয়ে শেখ সুজাত মিয়া অসুস্থ বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন এবং নবীগঞ্জ-বাহুবলবাসীসহ দেশবাসীর কাছে তাঁর জন্য দোয়া প্রার্থনা করেন। মোনাজাত পরিচালনা করেন ওলামা দলের নেতৃবৃন্দ।