স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলার ১নং ইউনিয়নের আমরাখাইর সরকারী প্রাথমিক বিদ্যালয় ৫ম শ্রেণির সমাপনি পরীক্ষার্থীদের বিদায় সংর্বধনা অনুষ্ঠিত হয়েছে। উক্ত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা বিএনপির নব নির্বাচিত সাংগঠনিক সম্পাদক শাহীদ আহমেদ তালুকদার। উপজেলা শিক্ষা অফিসার ও বিদ্যালয়ের গভর্ণিং কমিটির সভাপতি মোঃ মস্তফা কামাল এর সভাপতিত্বে ও বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুমেশ চন্দ্র দাশ এর পরিচালনায় বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের অভিভাবকবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ আঃ মতিন, ঝুমুর দাশ তালুকদার, আবুল হোসেন, সিরাজ মিয়া, আলাউদ্দিন, খোকন মিয়া, আলামি মিয়া, রেফতী দাশ, মনোজ কান্তি দাশ, রবি বিশ্বাস সহ বিদ্যালয়ের সহকারী শিক্ষকবৃন্দ।