শনিবার, ২১ মার্চ ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

নবীগঞ্জে ১২ ঘণ্টার ব্যবধানে দুই ব্যক্তির লাশ উদ্ধার

  • আপডেট টাইম রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
  • ৫৮ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে ১২ ঘণ্টার ব্যবধানে পৃথক স্থান থেকে দু’টি লাশ উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার করা লাশগুলো হচ্ছে-নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের দীঘর ব্রাহ্মণ গ্রামের মৃত হরিনাথ সুত্রধরের ছেলে অনিল সুত্রধর (৭০) এবং নবীগঞ্জ পৌর এলাকার চরগাঁও গ্রামের নুরাই মিয়ার ছেলে নুরুজ্জামান (২৯)।
তন্মধ্যে শুক্রবার দিবাগত রাত ১ টার দিকে অনিল সূত্রধর ও গতকাল শনিবার দুপুরের দিকে নুরুজ্জামানের লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, শুক্রবার ভোর ৫ টায় বাড়ি থেকে বের হয় বৃদ্ধ অনিল সুত্রধর। এরপর আর বাড়ি ফিরে নি। রাত ১ টার দিকে স্থানীয় লোকজন দীঘর ব্রাহ্মণ গ্রামের নৃপেশ সুত্রধরের জমির পানিতে বৃদ্ধ অনিল সুত্রধরের মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে এসআই জয়ন্ত কুমার তালুকদার এর নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসেন। পরে লাশের ছুরতহাল তৈরী করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরন করেছেন। রিপোর্ট লেখা পর্যন্ত মৃত্যুর কারণ জানা যায়নি।
অপরদিকে নুরুজ্জামানের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে নুরুজ্জামান বাড়ি থেকে বের হয়ে যাওয়ার পর আর ফেরেননি। শনিবার সকালে বাড়ির পার্শ্ববর্তী পরিত্যক্ত জমিতে তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন। খবর পেয়ে নবীগঞ্জ থানার ওসি (তদন্ত) দুলাল মিঞার নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় বাসিন্দাদের ভিড় জমে যায়। ঘটনাস্থল পরিদর্শন করেন হবিগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য শেখ সুজাত মিয়াসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
নুরুজ্জামানের পরিবার দাবি করছেন, নুরুজ্জামানকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তারা এটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে দাবি করে দ্রুত দায়ীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন।
তবে পুলিশ জানিয়েছে- ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com