বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

হবিগঞ্জে ৩ বিচারকের পদোন্নতি

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫
  • ৮৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসে একযোগে ২৫০ জন অতিরিক্ত জেলা ও দায়রা জজকে জেলা ও দায়রা জজ পদে পদোন্নতি দেওয়া হয়েছে। বৃহৎ এই তালিকায় সিলেট বিভাগ থেকে স্থান পেয়েছেন ১৫ জন বিচারক। এর মধ্যে হবিগঞ্জের ৩জন বিচারক পদোন্নতির পাশাপাশি গুরুত্বপূর্ণ ট্রাইব্যুনালে পদায়ন পেয়েছেন। বুধবার (২৬ নভেম্বর) বাংলাদেশ সুপ্রিম কোর্টের পরামর্শক্রমে আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ প্রজ্ঞাপন জারি করে এ তথ্য জানায়। এতে নতুন কর্মস্থলেও তাদের পদায়ন নিশ্চিত করা হয়েছে।
হবিগঞ্জ জেলা থেকে পদোন্নতিপ্রাপ্ত ৩ বিচারক হলেন, সৈয়দ মো. কায়সার মোশারফ ইউসুফ, অতিরিক্ত জেলা ও দায়রা জজ, তাঁকে হবিগঞ্জ পারিবারিক আপিল আদালতে পদায়ন করা হয়েছে। এ কে এম কামাল উদ্দিন, অতিরিক্ত জেলা ও দায়রা জজ, তাঁকে সিলেট শিশু ধর্ষণ অপরাধ ট্রাইব্যুনালে পদায়ন করা হয়েছে। মোহাম্মদ আনোয়ার ছাদাত, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, তাঁকে নরসিংদী ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে পদায়ন করা হয়েছে। হবিগঞ্জের বিচার সংশ্লিষ্টরা জানান, নতুন এ পদোন্নতি ও পদায়নের ফলে পারিবারিক বিরোধ, নারী ও শিশু নির্যাতন এবং ভূমি-সংক্রান্ত জটিল মামলার কার্যক্রম আরও দ্রুত নিষ্পত্তি সম্ভব হবে। বিশেষ করে পারিবারিক আপিল আদালতকে কার্যকরভাবে পরিচালনায় স্থানীয় বিচারপ্রার্থীরা উপকৃত হবেন।
প্রজ্ঞাপনে ২৭ নভেম্বরের মধ্যে বর্তমান দায়িত্ব হস্তান্তর এবং ১ ডিসেম্বরের মধ্যে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশনা দেওয়া হয়েছে।
বিচার বিভাগ সংশ্লিষ্টদের মতে, একসঙ্গে এতসংখ্যক বিচারকের পদোন্নতি ও পদায়ন সিলেট বিভাগের বিচার ব্যবস্থা বিশেষত হবিগঞ্জের আদালত কাঠামো আরও গতিশীল করবে এবং বিচারপ্রার্থীদের হয়রানি কমবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com