বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

চৌমুহনী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে বিদায় সংবর্ধনা

  • আপডেট টাইম সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫
  • ৬৮ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলার চৌমুহনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহিউদ্দিনের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার বিকেলে বিদ্যালয়ের হলরুমে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। চৌমুহনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন মাধবপুর উপজেলা শিক্ষা কর্মকর্তা এস.এম. জাকিরুল ইসলাম। প্রধান শিক্ষক ইসকান্দর মীর্জা ফারুকের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, চৌমুহনী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল আলীম মীর বাদল, সোনাই রাবার ড্যাম পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির সভাপতি ছায়েদুর রহমান, ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক আনিছুল আবদাল শাহ লিটন, বাংলা টিভির প্রতিনিধি হামিদুর রহমান, প্রধান শিক্ষক এস. এম. শামছুর রহমান, ফজলুল করিম এরশাদ, মাহমুদুল হাসান রনি, মাহফুজুর রহমান, সহকারী শিক্ষক রেখা রাণী রায় প্রমুখ।
বক্তারা দীর্ঘদিন দায়িত্ব পালনকালে প্রধান শিক্ষক মহিউদ্দিনের নিষ্ঠা, সততা, মানবিকতা ও পেশাদারিত্বের প্রশংসা করেন। সংবর্ধনায় সহকর্মী, শিক্ষার্থী ও অভিভাবকের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com