রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

শহরে ৫ ও ৬নং ওয়ার্ডের নির্বাচনী সভায় জি কে গউছ ॥ জুলাই গণঅভ্যূত্থানের ঘটনায় বিএনপি কোনো মামলা করে নাই

  • আপডেট টাইম রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫
  • ৬৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-৩ আসনে বিএনপির মনোনীত জাতীয় সংসদ সদস্য প্রার্থী এবং বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও টানা ৩ বারের নির্বাচিত হবিগঞ্জ পৌরসভার পদত্যাগকারী মেয়র আলহাজ্ব জি কে গউছ বলেছেন- হবিগঞ্জবাসীকে উন্নয়ন বঞ্চিত করতে আওয়ামীলীগ আমাকে ১৫১৭ দিন জেলে রেখেছিল। সেই দিনগুলোতে হবিগঞ্জের মানুষ দল ধর্মের উর্ধেŸ উঠে আমার পাশে দাঁড়িয়েছিলেন। সনাতন ধর্মের মানুষ আমাকে বিশ্বাস করে, ভালবেসে ধানের শীষে ভোট দিয়েছিলেন। ৩ বার মেয়র নির্বাচিত করে হবিগঞ্জের মানুষের খেদমত করার সুযোগ সৃষ্টি করে দিয়েছিলেন। কিন্তু আমাকে মেয়রের দায়িত্ব পালনে বারবার বাঁধা সৃষ্টি করেছে পালিয়ে যাওয়া সাবেক এমপি আবু জাহির। আমি যেন কাজ করতে না পারি সে জন্য পৌরসভার নির্বাহী প্রকৌশলী, সাব এসিসট্যান্ট ইঞ্জিনিয়ার ও মেয়রের পিএ -কে বদলী করে আমাকে পঙ্গু করার চেষ্টা করা হয়েছিল। আমি যেন উন্নয়ন করতে না পারি, আমি যেন মানুষের হৃদয় প্রবেশ করতে না পারি, সে জন্য আওয়ামীলীগ অসংখ্য মিথ্যা মামলায় আমাকে আসামী করেছে, বার বার জেলে গিয়েছি কিন্তু মাথা নত করিনি।
তিনি গত শুক্রবার রাতে শহরের আরডি হল প্রাঙ্গণে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে হবিগঞ্জ পৌরসভার ৫ ও ৬নং ওয়ার্ড বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নির্বাচনী মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
সভায় জি কে গউছ আরও বলেন- কোনো দুর্নীতি আমাকে স্পর্শ করতে পারবে না। আমি ৩ বার হবিগঞ্জ পৌরসভায় মেয়রের দায়িত্ব পালন করেছি, নিজে দুর্নীতি করিনি, কাউকে দুর্নীতি করতে দেইনি। বিগত ১৭ বছর আওয়ামীলীগ আমার বিরুদ্ধে অসংখ্য মিথ্যা মামলা দিয়েছে, অপমান অপদস্ত করেছে, কিন্তু কোনো দুর্নীতি মামলা দিতে পারে নাই। ভবিষ্যতেও দুর্নীতির সাথে আমার কোনো সম্পর্ক থাকবে না। আমাকে দুর্নীতে কেউ সম্পৃক্ত করতে পারবে না, সম্পৃক্ত করার সুযোগ নেই।
তিনি বলেন- জোর করে মানুষের ভালবাসা পাওয়া যায় না, জোর করে মানুষের দোয়া পাওয়া যায় না। কালিবাড়ি, ইসকন ও রামকৃষ্ণ মিশনে আবু জাহির নির্দেশ দিয়েছিল গউছকে দাওয়াত দেয়া যাবে না। সেই দিন সনাতন ধর্মের মানুষ আমাকে বলেছিল চোখের আড়াল করলেও আমাদের মন থেকে তোমাকে কেউ আড়াল করতে পারবে না।
জি কে গউছ বলেন- জুলাই গণঅভ্যূত্থানের ঘটনায় বিএনপি কোনো মামলা করে নাই। কাউকে কোনো মামলায় আসামীও বিএনপি করে নাই। আমি একাধিকবার প্রশাসনের কর্তা ব্যক্তিদের বলেছি, কেউ যেন মামলা বাণিজ্য করতে না পারে, কোনো নিরপরাধ মানুষ যেন চার্জশীটভুক্ত আসামী না হয়। কারণ আমরা বুঝি মিথ্যা মামলার যন্ত্রনা। তাই কোনো নিরপরাধ মানুষ যেনে মামলায় জর্জড়িত হয়ে চোখের পানি না ফেলে।
এম ডি আমান আলীর সভাপতিত্বে এবং জহিরুল হক সজল, আবুল হোসেন, শাহ আলম চৌধুরী মিন্টু ও সফিকুল আলম লিটনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইসলাম তরফতার তনু, এডভোকেট হাজী নুরুল ইসলাম, হাজী এনামুল হক, এডভোকেট এনামুল হক সেলিম, এডভোকেট এস এম আলী আজগর, এডভোকেট ত্রিলোক কান্তি চৌধুরী বিজন, প্রফেসর ডাঃ সঞ্জয় রায় চৌধুরী, ফজলুর রহমান লেবু, আহমদ কবির আজাদ, সাংবাদিক মোঃ ফজলুর রহমান, আব্দুল হক মাষ্টার, এডভোকেট বাপ্পি ভট্টাচার্য, সাইদুর রহমান, এডভোকেট শাহ আঙ্গুর আলী, মহিবুর রহমান টিপু, নজরুল ইসলাম শান্ত, গোলাম আলী খান, খন্দকার আব্দুল আউয়াল, লুৎফুর রহমান, রাজন দাস, খলিলু রহমান সোহেল, আব্দুল কাদের, ফকির নেওয়াজ, রাজিব বিশ্বাস, বিশ্বজিৎ পুরকায়স্থ, আল আমিন তালুকদার, সাইফুল ইসলাম, ফয়েজ আহমেদ, সজিব চৌধুরী, শাহিন মিয়া, ফারদিন আহমেদ প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com