মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

শক্তিশালী ভূমিকম্পের ৩৬ ঘণ্টার ব্যবধানে আরো ৩ দফা ভূমিকম্প

  • আপডেট টাইম রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫
  • ১১৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শুক্রবার শক্তিশালী ভূমিকম্পের ৩৬ ঘণ্টার ব্যবধানে গতকাল শনিবার আরো ২ দফায় ভূমিকম্প অনুর্ভথ হয়েছে। গতকাল শনিবার প্রথম দফার ভূকম্পনটি হয় সকাল ১০টা ৩৬ মিনিটে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩.৩। উৎপত্তিস্থল ছিল নরসিংদীর পলাশ উপজেলা। দ্বিতীয় দফার ভূকম্পনটি হয় সন্ধ্যা ৬টা ৬ মিনিটে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ৩। তবে গতকালের দ্বিথীয় দফার ভূমিকম্পের উৎপত্তিস্থল নিয়ে উৎপত্তিস্থল সম্পর্কে দুই সংস্থা ভিন্ন তথ্য দিয়েছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ঢাকার বাড্ডায়। তবে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, এর উৎপত্তিস্থল ছিল নরসিংদী থেকে ১১ কিলোমিটার পশ্চিমে। ইউএসজিএস আরও জানায়, ভূমিকম্পটির গভীরতা ছিল ভূ-পৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার ভেতরে এবং মাত্রা ৪ দশমিক ৩। যদিও উভয় সংস্থার দেওয়া মাত্রার তথ্য একই, উৎপত্তিস্থল নিয়ে মতপার্থক্য থাকায় বিষয়টি নিয়ে নতুন আলোচনা শুরু হয়েছে। তবে গতকাল দুই দফার ভূমিকম্পে প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির কোন তথ্য পাওয়া যায়নি।
এর আগে শুক্রবার (২১ নভেম্বর) সকালে ১০টা ৩৮ মিনিটে প্রথম দফায় ভূমিকম্প অনুভূত হয়। এর মাত্রা ছিল ৫ দশমিক ৭। এটির উৎপত্তিস্থল ছিল নরসিংদীর মাধবদীতে। বাংলাদেশ ও ভারত দুই দেশেই অনুভূত হয়েছে। এই ভূমিকম্পের তীব্র ঝাঁকুনিতে রাজধানী ঢাকাসহ সারা দেশ কেঁপে ওঠে। এ ঘটনায় শিশুসহ ১০ জন নিহত ও ৬ শতাধিক ব্যক্তি আহত হয়েছেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com