মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে ত্রিমুখী সংঘর্ষে নিহত ২ আড়াই ঘণ্টা যান চলাচল বন্ধ আমি অনৈতিক কাজের সঙ্গে সম্পৃক্ত প্রমাণ হলে পদত্যাগ করব-হুইপ জি কে গউছ হবিগঞ্জের প্রবীণ সাংস্কৃতিক ব্যক্তিত্ব এডভোকেট সুব্রত চক্রবর্তী আর নেই ॥ শোক নোয়াপাড়া চা বাগানের সংকট নিরসনে ইউএনওর বৈঠক হবিগঞ্জ সদর থানা পুলিশের বিশেষ অভিযান ॥ ৬ পলাতক আসামি আটক মাধবপুরে যাত্রীবাহী বাস খাদে ॥ ২০ যাত্রী আহত আজমিরীগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রাহকারী পদে আ.লীগ পরিবারের একাধিক সদস্যের নিয়োগের অভিযোগ বিশ্ব আদিবাসী দিবসেও বদলায়নি চা বাগানের বাস্তবতা হুরগাঁওয়ে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ইব্রাহিম গ্রেপ্তার মাধবপুরে চা বাগানে যক্ষার প্রকোপ ওষুধ সংকটে চরম ভোগান্তি

বাহুবলে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে কঠোর অবস্থানে উপজেলা প্রশাসন

  • আপডেট টাইম রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫
  • ১১১ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে কঠোর অবস্থানে উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী অফিসার গিয়াস উদ্দিন ও সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুল ইসলামের নেতৃত্বে দিন-রাত অবিরামভাবে অভিযান পরিচালনা করা হচ্ছে। অবৈধ বালু উত্তোলনের খবর পেয়েই ছুটির দিন কিংবা গভীর রাত সময় বিবেচনা না করে যৌথবাহিনীর সহায়তায় ঘটনাস্থলে পৌঁছে ব্যবস্থা নিচ্ছে প্রশাসন। এমন কঠোর অবস্থানের ফলে বাহুবলের বিভিন্ন স্পটে নিয়মিত বালু উত্তোলন কার্যক্রম প্রায় বন্ধের পথে।
জানা যায়, গত কয়েক সপ্তাহের ধারাবাহিক অভিযানে হতাশ হয়ে পড়েছে বালু খেকো মহল। অনেক জায়গায় অভিযান চালানোর সময় কাউকে না পেলেও জব্দ হয়েছে শ্যালো মেশিন, আটক করা হয়েছে উত্তোলিত বালু এবং খাল-নদীর বালুগুলো পুনঃপ্রতিস্থাপন করা হয়েছে। মাত্র কয়েকদিনের ব্যবধানে ২০টিরও বেশি অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
গত ১০ নভেম্বর থেকে এ পর্যন্ত মিরপুর, রশিদপুর, পুটিজুরী, হরিতলা, সুন্দ্রাটিকি সহ একাধিক স্থানে অভিযান পরিচালনা হয়েছে। তারই ধারাবাহিকতায় গতকাল শনিবার (১৫ নভেম্বর) দুপুর ১২টা থেকে বিকাল ৩টা পর্যন্ত মিরপুর ইউনিয়নের মরা খোয়াই নদীতে অভিযান চালিয়ে একটি শ্যালো মেশিন জব্দ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার গিয়াস উদ্দিন বলেন, উপজেলা জুড়ে অবৈধ বালু উত্তোলনকারীদের তালিকা প্রস্তুত করা হয়েছে। অভিযান অব্যাহত থাকবে এবং সকলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুল ইসলাম ইনকিলাব কে জানান,পরিবেশ বিনষ্টকারী অবৈধ বালু উত্তোলনকারীদের আর কোনো ছাড় নয়। এদের ঘুম হারাম করে দিতে নিয়মিত অভিযান চলবে।
এদিকে অনুসন্ধানে জানা যায়, উপজেলার বিভিন্ন স্থানে অবৈধ বালু উত্তোলনের সঙ্গে কিছু রাজনৈতিক অসাধু নেতা-কর্মীর যোগসাজশ রয়েছে। তাদের ছায়াযোজনায় দীর্ঘদিন ধরে কিছু স্থানে বালু উত্তোলন চললেও সাম্প্রতিককালে প্রশাসনের কঠোর অভিযানে বালু উত্তোলন এখন অনেকটাই নিয়ন্ত্রণে চলে এসেছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com