রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে নিষিদ্ধ জালে মৎস্য নিধন উৎসব ॥ বিলুপ্তির পথে দেশীয় মাছ ও জলজ জীববৈচিত্র্য বানিয়াচঙ্গের খাগাপাশায় নজির উদ্দিন আহমেদ চৌধুরী কলেজের বৃত্তিপ্রস্তুর স্থাপন করলেন ঢাকার বিভাগীয় কমিশনার-শরফ উদ্দিন আহমেদ চৌধুরী নবীগঞ্জের গৃহপরিচারিকা স্বপ্নার কন্যা সন্তানের পিতৃত্বের পরিচয় ডিএনএ পরীক্ষায় প্রমাণিত হবিগঞ্জে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন চুনারুঘাটের স্বাস্থ্য সেবা ও পরিবার কল্যাণ কেন্দ্রের সংস্কারের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন অনুষ্ঠিত নবীগঞ্জে সিয়াম হত্যা মামলায় নিরপরাধ ব্যক্তিদের মুক্তির দাবিতে মানববন্ধন নবীগঞ্জ ও বানিয়াচঙ্গে খাদ্যে নিষিদ্ধ দ্রব্য মেশানোর দায়ে ২ প্রতিষ্ঠানকে জরিমানা নবীগঞ্জে ডাকাতি মামলার পলাতক আসামী নবির আহমেদ গ্রেফতার শায়েস্তাগঞ্জে বন বিভাগের অভিযানে অবৈধ কাঠসহ সিএনজি জব্দ বানিয়াচংয়ে আজমান হত্যা ॥ র‌্যাবের অভিযানে আরও দুই ভাই গ্রেফতার

নবীগঞ্জে আনিয়া জুয়েলারি ইউকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা, ছানি অপারেশন, ঔষধ ও চশমা বিতরণ

  • আপডেট টাইম শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫
  • ৫৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলার বাউসা ইউনিয়নের ইনামবাঐ গ্রামের কৃতিসন্তান, উপজেলার বিশিষ্ট সমাজ সেবক ও দানবীর, সদ্য প্রয়াত, যুক্তরাজ্য প্রবাসী আলহাজ্ব মোহাম্মদ তরাস উল্লাহ বাড়ি প্রাঙ্গনে, বিনামূল্যে চক্ষু চিকিৎসা, চোখের ছানি অপারেশন, ঔষধ ও চশমা বিতরণ করা হয়েছে। যুক্তরাজ্যের বিশিষ্ট ব্যবসায়ী, মানবতার সেবায় নিয়োজিত “আয়ান ফাউন্ডেশনের” প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোহাম্মদ আলী ছালিকের কন্যা সন্তান “আনিয়া জুয়েলারী” ইউকের স্বত্ত্বাধিকারী আনিছার উদ্যোগে গত বুধবার (১২ নভেম্বর) সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত উপজেলার গরীব অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। মৌলভীবাজার মাথার কাঁপন বিএনএসবি চক্ষু হাসপাতালের সার্বিক সহযোগিতায় ও নবীগঞ্জ উপজেলার সামাজিক সংগঠন “আয়ান ফাউন্ডেশন” এবং আব্দুল হক চৌধুরী চক্ষু পরিচর্যা কেন্দ্রের তথ্যাবধানে প্রায় হাজারো মানুষকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান হয়। বিভিন্ন মানবিক কাজ ও বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান সম্পর্কে “আয়ান ফাউন্ডেশনের” প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ আলী ছালিক বলেন, ইসলাম একটি পরিপূর্ণ জীবন বিধান। ইসলামের সঙ্গে চলতে হলে ইসলামে দেখানো প্রতিটি বিষয় মেনে চলতে হয়। মানবসেবার জন্য মসজিদ, মাদ্রাসা, নির্মাণসহ নানা জনকল্যাণ মুলক কাজ করাও বিশেষ সাওয়াবের কাজ। একটি সুন্দর কাজ সম্পাদন করতে দরকার ভালো মানসিকতার। মানুষের সেবা করে আমাদের পরিবারের সবাই আত্মতৃপ্তি পাই। অসহায় মানুষের মুখে হাসি ফোঁটানোর জন্যই আমাদের “আয়ান ফাউন্ডেশন” নিরলসভাবে কাজ করে যাচ্ছে। প্রতি বছরের ন্যায় এবারও, আমরা উপজেলার গরীব অসহায় ও হতদরিদ্র মানুষের কথা চিন্তা করে বিনামূল্যে চক্ষু চিকিৎসা, ছানি অপারেশন, ঔষধ ও চশমা বিতরণ করে আসছি। আমার পিতা মৃত্যুর আগ পর্যন্ত মানুষের পাশে থেকে মানবতার কল্যাণে কাজ করে গেছেন। তিনি আরো বলেন, আমাদের কোন চাওয়া পাওয়া নেই, একমাত্র মহান পাক রাব্বুল আল আমিনের সন্তুষ্টি পাওয়ার আশায় এই মানবিক কাজগুলো করে আসছি। আমার প্রয়াত পিতার লালিত স্বপ্ন বাস্তবায়ন রাখার প্রচেষ্ঠা আমাদের পরিবার সবাই চালিয়ে যাবো। এ সময় তিনি তার পিতার রুহের মাগফিরাত কামনা করে সকলের নিকট দোয়া কামনা করেন। ফ্রি চক্ষু চিকিৎসা সেবার আয়োজক “আনিয়া জুয়েলারি” ইউকের স্বত্বাধিকারী আনিছা বলেন, আমি ছোটকাল থেকেই দেখে আসছি, আমার প্রয়াত দাদু আলহাজ্ব মোহাম্মদ তরাস উল্লাহ, আমার পিতা আলহাজ্ব মোহাম্মদ আলী ছালিক এবং আমার সকল চাচাগণ মানুষের কল্যাণে কাজ করে আসছেন। আমারও স্বপ্ন, এলাকার হতদরিদ্র ও খেটে খাওয়া মানুষের জন্য কাজ করার। আমাদের পারিবারিক “আয়ান ফাউন্ডেশনের” মাধ্যমে আমরা আজীবন মানুষের কল্যাণে কাজ করে যাব।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com