বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

যুবলীগ নেতা মাহফুজকে বিএনপি সাজিয়ে মুক্তির চেষ্টা ॥ স্থানীয়দের শঙ্কা

  • আপডেট টাইম শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫
  • ৮৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বৈষম্যবিরোধী মামলায় জেল হাজতে থাকা যুবলীগ নেতা মো. আব্দুল মোতালিব চৌধুরী মাহফুজকে জামিনে মুক্ত করতে বিএনপির কিছু নেতাকর্মী সক্রিয় হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এর আগে কাগাপাশা ইউনিয়ন বিএনপির প্যাডে তাকে দলের সদস্য হিসেবে প্রত্যয়নপত্রও প্রদান করা হয়েছিল। বিষয়টি প্রকাশ পেলে পরে তা গোপন করার চেষ্টা চলে।
স্থানীয়দের মতে- মাহফুজ জামিনে মুক্তি পেলে এলাকায় পুনরায় প্রভাব বিস্তার ও নাশকতা ঘটার আশঙ্কা রয়েছে। আগামী ১৭ তারিখ শেখ হাসিনার রায়। এতে করে মাহফুজ বের হলে প্রভাব বিস্তার করতে পারে।
সূত্র জানায়, জামিনের প্রক্রিয়ায় সুবিধা নিতে এখনো তাকে বিএনপি কর্মী হিসেবে প্রতিষ্ঠা করার চেষ্টা চলছে। অথচ আওয়ামী লীগ সরকারের আমলে জেলা যুবলীগের সভাপতি আবুল কাশেম চৌধুরীর আত্মীয় পরিচয়ে এলাকায় প্রভাব বিস্তার করতেন মাহফুজ।
তিনি বানিয়াচং উপজেলার কাগাপাশা ইউনিয়নের চান্দপুর গ্রামের মৃত আব্দুল মুছাব্বির চৌধুরীর ছেলে এবং ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. আব্দুল আলীম চৌধুরীর ভাই। স্থানীয়রা বলছেন, বিভিন্ন সরকারের আমলে সুবিধা নেয়ার জন্যই দুই ভাই দুই দলে সক্রিয় থাকেন।
গত ১২ এপ্রিল বৈষম্যবিরোধী আন্দোলনের সময় হবিগঞ্জ শহরের স্টাফ কোয়ার্টার এলাকায় মাহফুজকে আন্দোলনকারীরা আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন। পরে আদালতের নির্দেশে তাকে জেল হাজতে পাঠানো হয়। এছাড়াও হবিগঞ্জ জেলা বিএনপির কার্যালয় ভাঙচুর মামলাতেও তাকে শ্যোন এরেস্ট দেখানো হয়।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com