বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

চুনারুঘাট উপজেলা আ’লীগের দপ্তর সম্পাদক কালামসহ ৪ নেতা গ্রেপ্তার

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫
  • ৯৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটে আওয়ামী লীগের ঘোষিত ১৩ নভেম্বর ঢাকা লকডাউনকে সামনে রেখে নাশকতা ঠেকাতে বিশেষ অভিযানের দ্বিতীয় দিনে উপজেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক আবুল কালাম আজাদ এবং উবাহাটা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি সদস্য আব্দুল মান্নান (৫০)-কে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল বুধবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে চুনারুঘাট থানার একাধিক টিম পৃথক অভিযানে নামে। উবাহাটা ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আব্দুল মান্নানকে গ্রেপ্তার করা হয়। অন্যদিকে পৌর শহরের মধ্যবাজার এলাকায় হবিগঞ্জ সদর থানা ও চুনারুঘাট থানা পুলিশের যৌথ অভিযানে আবুল কালাম আজাদকে আটক করা হয় বলে জানিয়েছেন পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার হওয়া আবুল কালাম আজাদ আগামী ১৩ নভেম্বর ঘোষিত আওয়ামী লীগের ঢাকা লকডাউন কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে স্থানীয়ভাবে কর্মসূচি সমন্বয়ের চেষ্টা করছিলেন। তিনি স্থানীয় নেতাকর্মীদের নিয়ে মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন বলেও জানা যায়।
চুনারুঘাট থানার ওসি মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, অপারেশন ক্লিনহার্ট অভিযানের আওতায় আইন-শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। কেউ বিশৃংখলা, ভাঙচুর বা নাশকতার চেষ্টা করলে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। আইন নিজের গতিতেই চলবে। এর আগে অভিযানের প্রথম দিনে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পাইকপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়াহেদ আলী এবং গাজীপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি ও ইউপি সদস্য সালেক মিয়াকে গ্রেপ্তার করেছিল পুলিশ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com