রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০২:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ঢাকায় শরীফ ওসমান হাদীর উপর গুলি বর্ষণের ঘটনার পর ॥ হবিগঞ্জ সীমান্তে কঠোর অবস্থানে বিজিবি ॥ চেক পোস্ট স্থাপন চুনারুঘাটে পৃথক দুর্ঘটনায় দু’জনের মর্মান্তিক মৃত্যু বাহুবলের ফতেহপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ ওসমান হাদীর উপর হামলার প্রতিবাদ মিছিলে জি কে গউছ ॥ হবিগঞ্জে আওয়ামীলীগ একটা ককটেল ফুটালে তৌহিদী জনতা গর্জে উঠবে নবীগঞ্জে আ.লীগ নেতার দখলে থাকা সরকারি জায়গা উদ্ধার করল প্রশাসন হবিগঞ্জ সদরের আসেরা গ্রামে মিথ্যা মামলা ও ষড়যন্ত্রের প্রতিবাদে সংবাদ সম্মেলন হবিগঞ্জ সদর থানা পুলিশের অভিযানে ২ আসামি আটক শরীফ ওসমান হাদীর ওপর গুলি করে হত্যা চেষ্টার প্রতিবাদে বাহুবলে বিক্ষোভ নবীগঞ্জে শেভরন ও সুইসকন্ট্যাক্টের উদ্যোগে ৪টি শিক্ষা প্রতিষ্ঠানে স্মার্ট হাইজিন কর্ণার উদ্বোধন মাধবপুরে পূর্ব শত্রুতার জের টমেটো বাগানও নিরাপদ নয়

ধানের শীষের পক্ষে দোয়া ও ভোট চেয়ে লিফলেট বিতরণ করলেন জি কে গউছ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫
  • ১৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ধানের শীষের পে দোয়া, আর্শিবাদ ও ভোট চেয়ে লিফলেট বিতরণ করছেন হবিগঞ্জ-৩ আসনে বিএনপির মনোনীত জাতীয় সংসদ সদস্য প্রার্থী এবং বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জি কে গউছ। তিনি গতকাল বুধবার হবিগঞ্জ শহরের বিভিন্ন স্থানে দলীয় নেতাকর্মীকে নিয়ে এই লিফলেট বিতরণ করেন। লিফলেট বিতরণকালে জি কে গউছ বলেন- ধানের উন্নয়নের প্রতীক, ধানের আস্থা ও বিশ্বাসের প্রতীক, ধানের শীষ ইসলামী মূল্যবোধের প্রতীক, ধানের শীষ সাম্প্রদায়িক সম্প্রীতির প্রতীক, ধানের শীষ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের প্রতীক। সারাদেশে ধানের শীষের গণজোয়ার সৃষ্টি হয়েছে। বাংলাদেশের মানুষ বিএনপির পক্ষে, ধানের শীষের পক্ষে অবস্থান নিয়েছে। এ সময় উপস্থিত ছিলেন- হবিগঞ্জ পৌর বিএনপির সভাপতি তাজুল ইসলাম চৌধুরী ফরিদ, জেলা মহিলা দলের সভাপতি এডভোকেট ফাতেমা ইয়াসমিন, সাধারণ সম্পাদক সৈয়দা লাভলী সুলতানা, লিটন আহমেদ, আক্কাস আলী, জয়নাল আবেদিন, হারিস মিয়া সহ বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মী প্রমুখ।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com