বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০২:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

হবিগঞ্জ পৌরসভার ধুমপান ও তামাক বিরোধী চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

  • আপডেট টাইম মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫
  • ৭৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ‘একটি ছবি অনেক কথা বলে। হবিগঞ্জ পৌরসভার চিত্রাংকন প্রতিযোগিতায় ধুমপান ও তামকজাত দ্রব্যের ক্ষতিকারক দিক উঠে এসেছে। শিশুদের মাঝে পৌরসভা মাদক বিরোধী যে চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করেছে তার একটি ইতিবাচক প্রভাব রয়েছে। শিশুরা তাদের পরিবারে ধুমপায়ীদের নিরুৎসাহিত করবে। ফলে ধুমপান বিরোধী যে অভিযান সেটি সফল করা সম্ভব হবে।’ হবিগঞ্জ পৌরসভার চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ড. মোঃ ফরিদুর রহমান এসব কথা বলেন। তিনি বলেন, ‘বর্তমানে আমাদের সমাজে ধুমপানের প্রবনতা কমছে। আমাদের চেষ্টা থাকবে আমারা যাতে ধুমাপানমুক্ত বাংলাদশে গড়ে তোলতে পারি।’ সোমবার বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ে হবিগঞ্জ পৌরসভার ধুমপান ও তামাক বিরোধী চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়। হবিগঞ্জ পৌরসভার প্রশাসক মোঃ মঈনুল হকের সভাপতিত্বে ওই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন- জেলা প্রশাসক ড. মোঃ ফরিদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডাঃ রত্মদীপ বিশ^াস ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক। এছাড়াও আরো বক্তব্য রাখেন- বাংলাদেশ বেতারের হবিগঞ্জ জেলা প্রতিনিধি শরীফ চৌধুরী। অনুষ্ঠান পরিচালনা করেন হবিগঞ্জ পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাবেদ ইকবাল চৌধুরী। ৩ টি গ্রুপে বিজয়ীদের মাঝে ক্রেস্ট ও সম্মাননা সনদ বিতরণ করেন অতিথিবৃন্দ। অনুষ্ঠানে বিজয়ী শিশুদের সাথে তাদের অভিভাবকরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য গত ১০ অক্টোবর সুরবিতান ললিতকলা একাডেমীতে ধুমপান ও তামাক বিরোধী চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করে হবিগঞ্জ পৌরসভা। ওই প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কৃত করা হয় সোমবারের অনুষ্ঠানে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com