বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

১১ বছর পালিয়েও র‌্যাবের হাত থেকে রক্ষা পেলনা সাদ্দাম

  • আপডেট টাইম রবিবার, ২ নভেম্বর, ২০২৫
  • ৮৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ১১ বছর ধরে পালিয়ে থাকা সাদ্দাম অবশেষে র‌্যাবের হাতে ধরা পড়ল। গতকাল শনিবার (১ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে সিলেটের জৈন্তাপুর থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র‌্যাব-৯ এর একটি দল। সাদ্দাম হোসেন (২৮) কুমিল্লার ব্রাহ্মনপাড়া থানার গোপালনগর গ্রামের মৃত দৌলত মেম্বার ওরফে দুল মেম্বারের ছেলে। তিনি কুখ্যাত ডাকাত সর্দার।
২০১৪ সালে ব্রাম্মনপাড়া থানায় দায়েরকৃত একটি মামলায় তার ১০ বছরের সাজা হয়। এর পর থেকে তিনি প্রায় ১১ বছর ধরে পালিয়ে বেড়াচ্ছিলেন।
র‌্যাবের গণমাধ্যম শাখা জানিয়েছে, তার বিরুদ্ধে কুমিল্লা ব্রাম্মনপাড়া থানায় আরও অন্তত দুটি মামলা রয়েছে।
র‌্যাবের গণমাধ্যম কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার কে.এম শহীদুল ইসলাম সোহাগ জানান, তাকে ব্রাম্মনপাড়া থানায় হস্তান্তর করা হয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com