বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

নবীগঞ্জে ‘সনাতন-দীননাথ যুব ও সমাজকল্যাণ সংস্থা’ আয়োজিত মতবিনিময় সভা ও সংবর্ধনা

  • আপডেট টাইম শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫
  • ১২৪ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জে সামাজিক সংগঠন ‘সনাতন-দীননাথ যুব ও সমাজকল্যাণ সংস্থা’র উদ্যোগে মতবিনিময় সভা ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি দেবাশীষ দাশ রতন। সদস্য কনিক দাশ শুভর সঞ্চালনায় সভার শুরুতে প্রধান অতিথি ও সংবর্ধিত ব্যক্তিত্ব যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক একেএম আব্দুল্লাহ ভূঞাকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন সংগঠনের সদস্যবৃন্দ এবং পরে মানপত্র পাঠ করে শুনানো হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- নবীগঞ্জ উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জহিরুল ইসলাম, নবীগঞ্জ উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা নজরুল ইসলাম ও অবসরপ্রাপ্ত পরিবার কল্যাণ পরিদর্শিকা রত্না দাশ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- সংগঠনের সহ-সভাপতি সাগর দাশ, ট্রেজারার নিউটন দাশ, সাংগঠনিক সম্পাদক জয় দাশ, দপ্তর সম্পাদক রাসেল মিয়া, নারী বিষয়ক সম্পাদক সীমা রাণী দাশ, সদস্য সজীব দাশ, গৌরাঙ্গ দাশ গৌরা, ঝুমা রাণী দাশ, পল্লবী রাণী দাশ, সাবিনা বেগম, সৃষ্টি রাণী দাশ, ওলী রাণী দাশ, সনাতন-দীননাথ কিশোর সংসদের সভাপতি তীর্থ দাশ, দপ্তর সম্পাদক গোপাল দাশ জিৎ, সাংস্কৃতিক সম্পাদক দীপ শেখর দাশ, নিধু দাশ প্রমুখ।
বক্তব্যে প্রধান অতিথি বলেন, যুব সম্প্রদায় একটা দেশের সম্পদ ও চালিকা শক্তি। যে দেশের যুব সম্প্রদায় যতটা বেশি প্রশিক্ষিত ও কর্মঠ, সে দেশের অর্থনীতি ততটাই শক্তিশালী।
সব শেষে সংবর্ধিত অতিথি ও বিশেষ অতিথিদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।
উল্লেখ্য যে, সংস্থাটি নবীগঞ্জ উপজেলার মুক্তাহার গ্রামের দুই কীর্তি পুরুষ, ব্রিটিশ শাসনামলের নবীগঞ্জ থানার ৩৯নং সার্কেল পঞ্চায়েতের দুই সহোদর সরপঞ্চ ও ব্রিটিশ বিরোধী স্বদেশী আন্দোলনের স্থানীয় সংগঠক শ্রীমান সনাতন দাস ও শ্রীমান দীননাথ দাস এঁর নামানুসারে প্রতিষ্ঠিত। সংস্থাটি ২০২৪ সালের ১ জানুয়ারি প্রতিষ্ঠার পর থেকেই নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউনিয়নের মুক্তাহার গ্রামে ছাত্র ও যুব সমাজকে নিয়ে বাল্যবিবাহরোধ, ইভটিজিং ও মাদক বিরোধী সচেতনতা, ক্রীড়া প্রতিযোগিতা সহ সমাজের অসঙ্গতিপূর্ণ বিষয় ও সমাজকল্যাণমূলক কাজ করে যাচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com