মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৪:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

সৌদি আরবে প্রবাসী অপহরণ মুক্তিপণের টাকা দেশে

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
  • ১৫২ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ সৌদি আরবে আফ্রিকা স্টাইলে অপহরণকারী সক্রিয় হয়ে উঠেছে। সংঘবদ্ধ চক্র সহজ সরল প্রবাসিদের টার্গেট করে দেশ থেকে মুক্তিপণ আদায় করছে। রিয়াদে মাধবপুর উপজেলার দুই প্রবাসীকে অপহরণ করে মুক্তিপণ আদায়ের চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। অপহৃতরা হলেন- মাধবপুরের সুলতানপুর গ্রামের ফরিদ চৌধুরীর ছেলে শাকিল চৌধুরী ও একই গ্রামের শাহজাহান খানের ছেলে কাসেম খান। এ ঘটনায় চুনারুঘাট উপজেলার দিঘীরপাড় গ্রামের প্রবাসী নারী প্রিয়া আক্তার ও সৌদি আরবে প্রবাসি সংঘবদ্ধ কিছু যুবক জড়িত বলে ভিকটিম পরিবারের পক্ষে অভিযোগ তুলছেন।
গত বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাত থেকে সৌদির রিয়াদে থাকা শাকিল ও কাসেমের সঙ্গে পরিবারের যোগাযোগ বন্ধ হয়ে যায়। পরদিন ২৪ অক্টোবর শুক্রবার সকালে স্বজনদের কাছে অজ্ঞাত অপহরণকারীরা ফোন করে ১০ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে এবং টাকা না দিলে হত্যার হুমকি দেয়। এ সময় তারা ভিডিও কলে প্রবাসী দুজনকে মারধরের দৃশ্য দেখায়। জিম্মি অবস্থায় শাকিল ও কাসেম কান্নাজড়িত কণ্ঠে স্বজনদের কাছে মুক্তিপণের টাকা দেওয়ার অনুরোধ জানায়। এক পর্যায়ে স্বজনরা ৪ লক্ষ টাকা যোগাড় করে অপহরণকারীদের নির্দেশে দুটি বিকাশ এজেন্ট নম্বরে পাঠান একটি হবিগঞ্জে চুনারুঘাটের আসামপাড়া বাজারের অন্যটি ঢাকার যাত্রাবাড়ীর সায়দাবাদ এলাকার স্মৃতি টায়ার সেন্টারের এক ব্যবসায়ীর নাম্বার। কাসেমের চাচাতো ভাই বাছির মিয়া জানান,তাদের পাঠানো স্ক্রিনশট ও লেনদেনের তথ্য যাচাই করে অপহরণকারীরা পরবর্তীতে শাকিল ও কাসেমকে গত শুক্রবার ভোর রাতে মুক্তি দেয়।
চুনারুঘাটের আসামপাড়া বাজারের বিকাশ ব্যবসায়ী বকুল মিয়া জানান,চুনারুঘাট দিঘীরপাড় গ্রামের জুটন মিয়া তার এজেন্ট নম্বরে টাকা আসবে বলে আগেই জানিয়েছিলেন। পরে জুটনের দেওয়া কয়েকটি পারসোনাল নম্বর থেকে টাকা আসে।কাসেমের ও শাকিলের পরিবার জানায় টাকা যেন তাদের না দেই। ঘটনাটি জানার পর স্থানীয় মুরুব্বিদের উপস্থিতিতে টাকা ফেরত দেওয়া হয়।
জুটন জানান, সৌদিআরব প্রবাসি প্রিয়া আক্তার তার কাছে একবার একটি বিকাশ এজেন্ট নম্বর চেয়েছিলেন, তাই তিনি বকুলের নাম্বার দেন—এর বাইরে কিছুই জানেন না বলে দাবি করেন।ঘটনার জানাজানি হওয়ায় মধ্যপ্রাচ্য প্রবাসী অধ্যুষিত প্রবাসী পরিবারগুলোতে দুশ্চিন্তা দেখা দিয়েছ।
মাধবপুর থানার পরিদর্শক তদন্ত মোঃ কবির হোসেন জানান এ ঘটনায় একটি অভিযোগ পাওয়া গেছে। ঘটনাস্থল মাধবপুর থানা এলাকার বাইরে বিষয়টি এসআই সাইদুরকে দেখা জন্য দেওয়া হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com