বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

আওয়ামীলীগ সরকার কারো হুমকি ধামকিতে ভয় পায়না

  • আপডেট টাইম সোমবার, ১৩ অক্টোবর, ২০১৪
  • ৫৫৮ বা পড়া হয়েছে

কিবরিয়া চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ হবিগঞ্জ ও সিলেট সংরক্ষিত আসনের এমপি আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী বলেছেন-দেশের সার্বিক উন্নয়ন ও জঙ্গী তৎপরতা রোধে আওয়ামী সরকারের বিকল্প নেই। তাই এই সরকারকে আন্দোলনের নামে হুমকি ধামকি দিয়ে লাভ নেই। আন্দোলনের নামে এদেশে অরাজকতা করলে সরকার বসে থাকবেনা। আওয়ামীলীগ কারো হুমকি ধামকিতে ভয় পায়না। তিনি বলেন, সাধারণ মানুষের সুখ দুঃখে পাশে থেকে মা মাটি ও মানুষের সেবা করতে চাই। নবীগঞ্জ বাহুবলের উন্নয়নে দলমত নির্বিশেষে সকলের সার্বিক সহযোগীতা প্রয়োজন। বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গড়তে জন নেত্রী শেখ হাসিনার সরকারের কোন বিকল্প নেই। গতকাল রবিবার বিকালে নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের মিনাজপুর গ্রামের কনা মাস্টারের বাড়িতে এক মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। এসময় তিনি আরো বলেন, এশিয়ার বৃহত্তম গ্যাস ক্ষেত্রে নবীগঞ্জের বিবিয়ানা গ্যাস উপজেলার ঘরে ঘরে সংযোগ দিতে এলাকাবাসী যে আন্দোলন করে যাচ্ছেন সেটা সরকার বিবেচনা করে দেখছে। নবীগঞ্জবাসীর এই দাবী টুকু আমি সংসদেও উত্থাপন করেছি। এ সময় উপস্থিত ছিলেন, নবীগঞ্জ পৌর কাউন্সিলর ও আওয়ামীলীগ নেতা রিজভি আহমেদ খালেদ, মুক্তিযোদ্ধা শফিকুর রহমান, ইউপি আওয়ামীলীগের সাধারন সম্পাদক সুজন মিয়া মেম্বার, ডাঃ আজিজুর রহমান, সিনিয়র সহ সভাপতি বদরুল ইসলাম বকুল মেম্বার, আওয়ামীলীগ নেতা আমিনুর রহমান নোমান প্রমূখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com