শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

শহরে সংবাদকর্মীকে অপহরণের চেষ্টা থানায় মামলা

  • আপডেট টাইম রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫
  • ৭৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের সার্কিট হাউজ রোড এলাকায় অসিত আচার্য্য অপু নামে এক সংবাদকর্মীকে ফিল্মি স্টাইলে অপহরণের চেষ্টা করা হয়েছে। এ বিষয়ে তিনি সদর থানায় দুইজনের নামে এজাহার দায়ের করেছেন। আসামিরা হল, বানিয়াচং উপজেলার পুকড়া ইউনিয়নের কাঠখাল গ্রামের ফারুক মিয়ার পুত্র ফয়জুল ইসলাম ও বাহুবল উপজেলার ফদ্রখলা গ্রামের মৃত ইলিয়াস মিয়ার পুত্র হাবিবুর রহমান।
এজাহারের বিবরণে জানা যায়, তিনি তরফবার্তায় কর্মরত আছেন। তিনি গত ১৭ অক্টোবর দিবাগত রাত ১টার দিকে সার্কিট হাউজ এলাকায় পৌছাঁমাত্র পূর্ব থেকে উৎপেতে থাকা শায়েস্তানগর এলাকার রশিদিয়া ট্যাভেলসের মালিক ও ম্যানেজার তাকে জোরপূর্বক অপহরণ করে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় সে দ্রুত পাশে থাকা সেনাক্যাম্পে দৌড়ে গিয়ে রক্ষা পায়। তাদের দৌড়ানিতে তিনি সামান্য আহত হয়েছেন। অপু জানান, তার সহপাঠীদের বিদেশ পাঠানোর জন্য উল্লেখিতরা ১৬ লাখ টাকা নেয়। এক পর্যায়ে টাকা নিয়ে তার সাথে তালবাহানা শুরু করে। এ বিষয়ে তিনি বিচারপ্রার্থী হলে তাকে অপহরণের করে গুম করার চেষ্টা করা হয়।
হবিগঞ্জ সদর থানার ওসি একেএম শাহাবুদ্দিন শাহীন জানান, ঘটনার পর পরই আমাকে জানানো হয়েছিলো। এজাহার পেয়েছি। তিনি ওই রোডে থাকা সিসি টিভি ফুটেজ ও কললিষ্ট দেখে ব্যবস্থা নিবেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com