বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে পুকুরে ডুবে ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু আজমিরীগঞ্জে কুশিয়ারা নদীর গর্ভে বিলিন হয়ে যাচ্ছে শাহনগর হবিগঞ্জ কারাগার পরিদর্শন করেছেন জেলা জজ দরিদ্র-অসচ্ছল বন্দীদের আইনি সহায়তা নিশ্চিতের উপর গুরুত্বারোপ অলিপুর চেকপোস্টে ১৪শ কেজি ফুসকা জব্দ ॥ ট্রাকসহ আটক ৪ পূবালী ব্যাংক পিএলসি’ সিএমএসএমই ঋণ গ্রাহক শীর্ষক প্রোগ্রাম অনুষ্ঠিত নবীগঞ্জে মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগে বাড়িঘর ভাংচুর মাধবপুরে ডিবির অভিযানে বিপুল পরিমাণ ফেনসিডিল উদ্ধার ॥ আটক ১ জেলা আইনজীবি সহকারি সমিতির নির্বাচন সম্পন্ন নবীগঞ্জের দিনারপুরে আন্ডারপাস নির্মানের দাবিতে মানববন্ধন দুর্দিনে চা-শ্রমিকদের পাশে থাকার অঙ্গীকার সৈয়দ শাফকাতের

সাতছড়ি সীমান্তে বিজিবির অভিযান বিপুল ভারতীয় গাঁজা ও ফুচকা জব্দ

  • আপডেট টাইম রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫
  • ৮৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) সীমান্তে বিজিবির অভিযান চালিয়ে বিপুল ভারতীয় গাঁজা ও ফুচকা উদ্ধার করেছে। উদ্ধারকৃত পণ্যের মূল্য প্রায় ২ লাখ ৭০ হাজার টাকা। বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সাতছড়ি বিওপি’র একটি বিশেষ টহলদল গত ১৮ অক্টোবর ভোর ৫ টার দিকে ১৬নং চা বাগান এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় মালিকবিহীন অবস্থায় ৪০ কেজি ভারতীয় গাঁজা জব্দ করা হয়।
অপরদিকে, ১৮ অক্টোবর রাত ১২টার দিকে শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান বিওপি’র টহলদল সীমান্ত সংলগ্ন টিলাগাঁও এলাকায় তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় ফুচকা উদ্ধার করে।
এ বিষয়ে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ তানজিলুর রহমান বলেন, এসব অভিযানের মাধ্যমে শুধু অপরাধীদেরই রুখে দেওয়া হচ্ছে না, বরং জনগণের মধ্যেও স্বস্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনা সম্ভব হচ্ছে।
জব্দকৃত মাদকদ্রব্য ও চোরাচালানী পণ্য হবিগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিস ও কাস্টমস অফিস শ্রীমঙ্গল হস্তান্তর করা হয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com