বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে পুকুরে ডুবে ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু আজমিরীগঞ্জে কুশিয়ারা নদীর গর্ভে বিলিন হয়ে যাচ্ছে শাহনগর হবিগঞ্জ কারাগার পরিদর্শন করেছেন জেলা জজ দরিদ্র-অসচ্ছল বন্দীদের আইনি সহায়তা নিশ্চিতের উপর গুরুত্বারোপ অলিপুর চেকপোস্টে ১৪শ কেজি ফুসকা জব্দ ॥ ট্রাকসহ আটক ৪ পূবালী ব্যাংক পিএলসি’ সিএমএসএমই ঋণ গ্রাহক শীর্ষক প্রোগ্রাম অনুষ্ঠিত নবীগঞ্জে মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগে বাড়িঘর ভাংচুর মাধবপুরে ডিবির অভিযানে বিপুল পরিমাণ ফেনসিডিল উদ্ধার ॥ আটক ১ জেলা আইনজীবি সহকারি সমিতির নির্বাচন সম্পন্ন নবীগঞ্জের দিনারপুরে আন্ডারপাস নির্মানের দাবিতে মানববন্ধন দুর্দিনে চা-শ্রমিকদের পাশে থাকার অঙ্গীকার সৈয়দ শাফকাতের

চুনারুঘাটে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় যুবক আটক

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
  • ৮০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলার ১নং গাজীপুর ইউনিয়নের বাল্লা বিওপি এলাকায় অবৈধভাবে ভারতে প্রবেশের সময় এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল (১৫ অক্টোবর) বিকেল ৩টার দিকে বাল্লা ক্যাম্পের টহল দল তাকে আটক করে। আটক ব্যক্তির নাম মোঃ আমিনুল ইসলাম (৩০)। তিনি ময়মনসিংহ জেলার গফরগাঁও থানার মিরবাড়ি ডাকঘরের গাগরা গ্রামের মৃত নজরুল ইসলাম ও মর্জিনা খাতুনের পুত্র। বিজিবি সূত্রে জানা যায়, ভারত সীমান্ত অতিক্রমের চেষ্টা করার সময় তাকে আটক করা হয়। পরে তাকে আইনগত প্রক্রিয়া সম্পন্নের জন্য চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com