বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

শহরে মাংসের দোকানে পরীক্ষা ছাড়াই রোগা ও মরা গরু বিক্রি

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
  • ১০২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের বিভিন্ন মাংসের দোকানে কোনো পরীক্ষা নিরীক্ষা ছাড়াই রোগা ও মরু বিক্রির অভিযোগ পাওয়া গেছে। তবে এসবের নেপথ্যে রয়েছে পৌরসভার স্যানেটারী ইন্সপেক্টর অবনী রায়। তার নজরদারী না থাকার কারণে এমনটি হচ্ছে বলে ক্রেতারা মনে করেন।
জানা যায়, শহরের বিভিন্ন বাজারে মাংসের দোকান রয়েছে। আর এসব মাংসের দোকানে ডাক্তারী পরীক্ষা এবং পৌরসভার সিলযুক্ত পশু বিক্রির কথা থাকলেও অবনী রায় ঠিকমতো তার দায়িত্ব পালণ না করায় মাংস বিক্রেতারা শহরবাসীকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে যে যার ইচ্ছামতো পশুর মাংস বিক্রি করছেন। আর এসব মাংস খেয়ে ক্রেতারা নানারোগে আক্রান্ত হচ্ছেন। ক্রেতারা জানান, গরু ও খাসির মাংস দিয়ে খাবার তৈরি করা হয়। কিন্তু যদি রোগা এবং মরা গরুর মাংস এসব কাজে ব্যবহার করা হয় তাহলে বিভিন্ন সমস্যা হয় মানুষের। এ বিষয়ে অচিরেই কর্তৃপক্ষ বাজারের মনিটরিংয়ের ব্যবস্থা না নিলে দিন দিন মাংস বিক্রেতাদের দৌরাত্ম বেড়েই যাবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com