স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর হাসপাতাল এলাকা থেকে যৌথবাহিনীর অভিযানে রুহুল আমিন ও সফিক মিয়া নামে দুইজনকে আটক করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে যৌথবাহিনীর একটি দল দালালদের বিরুদ্ধে হাসপাতাল এলাকায় অভিযান চালান। এ সময় সন্দেহজনক হিসেবে রুহুল আমিন ও সফিক মিয়া নামে দুইজনকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদ শেষে বিকালে ছেড়ে দেয়া হয়। সেনাবাহিনী সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে হাসপাতাল এলাকায় দালাল চক্রের উপদ্রব বেড়েছে। এদের খপ্পরে পড়ে অনেকে নিঃস্ব হচ্ছেন। বিষয়টি তাদের নজরে এলে অভিযান চালানো হয়।