বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আজমিরীগঞ্জে নিখোঁজের দুদিন পর নদী থেকে হাত-পা বাঁধা শিশুর লাশ উদ্ধার হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আহমেদ আলী মুকিবের দায়িত্ব গ্রহণ হবিগঞ্জেও হাম রোগের প্রাদুর্ভাব হাসপাতালে ভর্তি ৩ জন রোগী নবীগঞ্জে বজ্রপাতে আহত ৩ ॥ নিহত ১ মাধবপুর ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবসে মহাসমাবেশের আয়োজন আসবেন বিএনপি মহাসচিব হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি পদে ৫, সেক্রেটারী পদে লড়বেন ৮ জন প্রার্থী নবীগঞ্জ-ইনাতগঞ্জ সড়কে গর্তে ট্রাক আটকে যান চলাচলে বিঘ্ন হবিগঞ্জ আইসিটি পার্কের নামে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন ৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের হবিগঞ্জে কিশোর গ্যাং এর ৪ সদস্য আটক হবিগঞ্জে চোরের উপদ্রব বাড়ছে আটক ৩ জনকে কারাগারে প্রেরণ

মাধবপুরে দু’পক্ষে চরম উত্তেজনা যে কোন সময় সংঘাতের আশংকা

  • আপডেট টাইম রবিবার, ১২ অক্টোবর, ২০১৪
  • ৫৪৭ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরের নোয়াপাড়া গ্রামে ঈদের দিন রাতে জুয়া খেলায় বাধা দেয়ার ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে হামলা পাল্টা হামলার ঘটনায় উভয় পক্ষে চরম উত্তেজনা বিরাজ করছে। আবারো যে কোন সময় দু’টি পক্ষের মধ্যে বড় ধরণের সংঘাতের আশংকা করছেন এলাকাবাসী।
এলাকাবাসী সূত্রে জানা যায়, নোয়াপাড়া ইউনিয়নের মোড়াপাড়া গ্রামের অলি উল্লার ছেলে আতাউর রহমান জুয়েল (৩০), রুবেল মিয়া (৩৫) ও পাবেল মিয়া (২৫)সহ তাদের লোকজন বাড়িতে প্রতিদিনই কেরাম বোর্ডসহ বিভিন্ন ধরণের জুয়ার আসর বসায়। গভীর রাত পর্যন্ত চলে জুয়ার আসর। এতে এলাকার যুবকরা জুয়া খেলার প্রতি আসক্ত হয়ে উঠে। গত সোমবার ঈদের দিন রাত ৮টায় ওই বাড়িতে কেরাম বোর্ড সহ অন্যান্যভাবে ছোট ছোট উঠতি বয়সের ছেলেদের দিয়ে জুয়ার আসর বসানো হয়। এ সময় একই গ্রামের সজল মিয়া ও কাজল মিয়াসহ কয়েক যুবক তাদেরকে বাধা দেয়। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে হামলা পাল্টা হামলার ঘটনায় কয়েকজন আহত হয়। বিষয়টি স্থানীয় ইউপি সদস্য শফিকুল ইসলাম, সাবেক সদস্য জজ মিয়া ও আঃ রহিম সর্দার সহ স্থানীয়রা আপোষে নিষ্পত্তি করার চেষ্টা করলেও শনিবার বিকালে অলি উল্লা শালিস মানে না বলে জানিয়ে দেন। এতে করে উভয় পক্ষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com