স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ পাসপোর্ট অফিসের ডাটা এন্ট্রি অপারেটর লতিফা বেগমকে ৫৪ ধারায় কোর্টে পাঠালেও এখনও পর্যন্ত তার জামিন হয়নি। গত রবিবার বিকালে জেলার বেশ কয়েকজন নামী আইনজীবী তার পক্ষে বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জামিন আবেদন করলে তা না মঞ্জুর হয়। এদিকে দুদকে দুদকে মামলা দিবে বলে একটি বিশ^স্থ সূত্রে জানা গেছে। অনেকে মন্তব্য করছেন আইনের কাছে টাকার পাহাড় হেরে গেলেন। টাকার জোরে কোনো কিছুই হয় না। প্রসঙ্গত, গত কয়েক বছর ধরে দাপটের সাথে পাসপোর্ট অফিসে রামরাজত্ব কায়েম করছেন লতিফা। তার ইশারা ছাড়া কোনো ফাইল এন্ট্রি হয় না। এ নিয়ে সংবাদ প্রকাশ হলে গত মঙ্গলবার পাসপোর্ট অফিসে অভিযান চালিয়ে মূলহোতা লতিফাসহ ৬ জনকে আটক করে। পরে তাদেরকে সদর থানায় সোপর্দ করা হয়। সদর থানা পুলিশ তাদেরকে আদালতে প্রেরণ করে। বাকীদের জামিন হলেও লতিফার জামিন হয়নি। তবে জেলা দুদক অফিস সূত্রে জানা গেছে, তার বিরুদ্ধে অনেক অভিযোগ আছে। অচিরেই তারা মামলা দায়ের করবে।