মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৬:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের হবিগঞ্জ জেলা কমিটি গঠন

  • আপডেট টাইম রবিবার, ১২ অক্টোবর, ২০১৪
  • ৫১৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ সাবেক ইউপি চেয়ারম্যান মুদ্দত আলীকে সভাপতি এবং সাবেক ছাত্রলীগ নেতা মোঃ জসিম উদ্দিনকে সাধারন সম্পাদক করে মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ হবিগঞ্জ জেলা কমিটি গঠন করা হয়েছে। গত ২৫ সেপ্টেম্বর কেন্দ্রীয় সভাপতি ফাতেমা জলিল সাথী ও সাধারন সম্পাদক এডঃ আমিনুল ইসলাম চৌধুরী স্বপন নতুন এই কমিটিকে অনুমোদন দেন। প্রাথমিকভাবে ৭ জনকে নিয়ে কমিটি ঘোষনা করা হয়েছে। নতুন এই কমিটি ৩ মাসের মাঝে পুর্ণাঙ্গ জেলা কমিটি ও সকল উপজেলা এবং পৌর কমিটি গঠন করে জেলা সম্মেলন এর আয়োজন করবে।
কমিটির অন্যান্য নেতৃবৃন্দ হলেন, সহ-সভাপতি সাজু আহমেদ ও মোঃ মাহবুব সাদিক উজ্জল, যুগ্ম-সাধারন সম্পাদক মোঃ মহিবুল আলম ও এডঃ আশিকুর রহমান এবং সাংগঠনিক সম্পাদক মোঃ আমিনুল ইসলাম রবিন।
নতুন কমিটি অনুমোদনের চিঠি জেলা আওয়ামীলীগের সভাপতি এবং সাধারন সম্পাদক বরাবর প্রেরণ করা হয়েছে।
প্রসঙ্গত, বঙ্গবন্ধুর আদর্শ, মুক্তিযুদ্ধের চেতনা, শেখ হাসিনার নেতৃত্ব ও সজীব ওয়াজেদ জয়ের প্রেরণা নতুন নতুন প্রজন্মের কাছে ছড়িয়ে দিতে ২০০৪ সালের ৩০ মে বাংলাদেশ মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ গঠন করা হয়। হবিগঞ্জ জেলায় প্রথমবারের মত এই সংগঠনের যাত্রা শুরু হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com