বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

হবিগঞ্জ শহরের শ্মশানঘাট থেকে কামড়াপুর ব্রিজ পর্যন্ত সরকারি জায়গা দখলের মহোৎসব চলছে

  • আপডেট টাইম শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৭৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের শ্মশানঘাট থেকে কামড়াপুর ব্রিজ পর্যন্ত সরকারি জায়গা দখলের মহোৎসব চলছে। দীর্ঘদিন ধরে এ এলাকার শতাধিক শতাংশ খাসজমি প্রভাবশালীরা অবৈধভাবে দখল করে রেখেছে। কেউ টিনশেড ছাপড়া ঘর নির্মাণ করেছেন, কেউ আবার আধাপাকা ও পাকা স্থাপনা তৈরি করে দোকানপাট চালাচ্ছেন। এমনকি অনেক স্থাপনা মাসিক ভাড়ায় দিয়ে বিপুল অঙ্কের টাকা উপার্জন করছেন তারা।
জেলা প্রশাসন ও পৌরসভা কর্তৃপক্ষ একাধিকবার যৌথভাবে অভিযান চালিয়ে এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে। সর্বশেষ গত জুন মাসে প্রায় ৩০টি অবৈধ ঘরবাড়ি ও দোকানপাট ভেঙে ফেলা হয়। কিন্তু কয়েক সপ্তাহ না যেতেই আবার নতুন করে ঘর তুলেছেন দখলদাররা। স্থানীয়দের অভিযোগ, উচ্ছেদ অভিযানের পরপরই প্রশাসনের নিয়মিত নজরদারি না থাকার সুযোগে প্রভাবশালীরা ফের দখল করে নিচ্ছেন সরকারি জমি। খোঁজ নিয়ে জানা যায়, শহরের কয়েকজন প্রভাবশালী ব্যক্তি ও রাজনৈতিকভাবে সক্রিয় কয়েকটি পরিবার দীর্ঘদিন ধরে এ দখল প্রক্রিয়ার সঙ্গে জড়িত। তারা ভাড়াটিয়াদের কাছে মাসে ২ হাজার থেকে ৬ হাজার টাকা পর্যন্ত ভাড়া নিচ্ছেন। বর্তমানে প্রায় ৫০টির মতো দোকান ও ছাপড়া ঘর এ এলাকায় দাঁড়িয়ে আছে। সরকারি জায়গা দখলের কারণে মূল সড়কের পাশের খোলা জায়গা সংকুচিত হয়ে গেছে। এতে পথচারীদের চলাচলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। স্থানীয় বাসিন্দা মো. আনোয়ার হোসেন বলেন, “প্রশাসন উচ্ছেদ করে যায়, কিন্তু দখলদাররা আরও জোরেশোরে ফিরে আসে। সাধারণ মানুষ প্রতিবাদ করতে গেলেই হুমকি দেওয়া হয়।”
সচেতন মহল বলছেন, একবার উচ্ছেদ করলেই দায় শেষ হয়ে যায় না। সরকারি জায়গা দখল রোধে প্রতিনিয়ত নজরদারি, স্থায়ীভাবে সীমারেখা নির্ধারণ, এবং দখলদারদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নিতে হবে। অন্যথায় এই দখলযজ্ঞ বন্ধ হবে না। এ বিষয়ে জেলা প্রশাসন সূত্রে জানা যায়, অবৈধ দখলকারীদের চিহ্নিত করা হয়েছে। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা ও জরিমানা আদায়ের পদক্ষেপ নেওয়া হচ্ছে। তিনি বলেন, “সরকারি জমি দখল করে কেউ পার পাবে না। অচিরেই পুনরায় অভিযান চালানো হবে।”

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com