বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

ওলিপুরে চাঁদাবাজির অভিযোগে জিয়া ও জসিম র‌্যাবে হাতে আটক

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ৯৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জের ওলিপুরে রাসেল মার্কেটে চাঁদাবাজির ঘটনায় জিয়া ও জসিম নামে ২ জনকে আটক করেছে র‌্যাব।
র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) সূত্রে জানা যায়, অলিপুর এলাকার রাসেল মাকের্টে বিবাদীরা দীর্ঘদিন ধরে দোকানদারদের নিকট থেকে চাঁদা দাবি করে আসছে। দোকানদারগণ চাঁদা দিতে অস্বীকার করলে তাদেরকে বিভিন্ন ধরনের হুমকিসহ ব্যবসার কাজে বাধা সৃষ্টি করে আসছিল। গত ৩১ আগষ্ট সকাল ৯টার দিকে বিবাদীরা রাসেল মার্কেটে গিয়ে দোকানদারদের নিকট ৫ লক্ষ টাকা চাঁদা দাবি করে। দোকানদাররা চাঁদা দিতে অস্বীকার করলে তাদেরকে ভয়ভীতি দেখিয়ে দোকান থেকে বাহির করে দিয়ে দোকান তালা বন্ধ করে দেয়। গত ২০ সেপ্টেম্বর রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে পুনরায় বিবাদীগণসহ ১৫/২০ জন ওই মার্কেটে গিয়ে চাঁদা দিতে বলে। দোকানদারগণ চাঁদা দিতে অস্বীকার করলে বিবাদীরা তাদেরকে মারধর করে। দোকানঘর থেকে ব্যবসায়ীদের বের করে মার্কেটের সাইনবোর্ড, দোকানের আসবাবপত্র, ব্যানার ভাংচুর করে। পরবর্তীতে মার্কেটের মালিকের খালাতো ভাই মোঃ নাজমুল ইসলাম বাদী হয়ে শায়েস্তাগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।
গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল গত ২৩ সেপ্টেম্বর রাত সাড়ে ৭টার দিকে হবিগঞ্জ শহরের বেবি স্ট্যান্ড মোড় অভিযুক্ত মোঃ জিয়াউর রহমান (৩৬) ও মোঃ জসিম আহমেদ (৪০) কে আটক করে। পরে তাদের শায়েস্তাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com