শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

বিএনপি সকল ধর্মের স্বাধীনতায় বিশ্বাসী-সৈয়দ মোঃ ফয়সল

  • আপডেট টাইম সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১৮ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ হবিগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য সৈয়দ মোঃ ফয়সল বলেন- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের গড়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী। সকল ধর্মের নাগরিক রাষ্ট্রিয় সুযোগ সুবিধা সমান ভাবে ভোগ করবে। সব নাগরিক তার ধর্ম ও সাংস্কৃতিক কর্মকাণ্ড স্বাধীনভাবে পালন করবে। কেউ কারু ধর্মীয় স্বাধীনতা বিনষ্টকারী করতে পারবে না। আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দলীয় ভাবে আমাদের নির্দেশনা দিয়েছে সনাতন ধর্মের লোকজন শারদীয় দূর্গা পূজা যাতে সুন্দর ভাবে করতে পারে সে ব্যবস্থা করে দেয়া জন্য। তিনি গতকাল রোববার দুপুরে হবিগঞ্জের মাধবপুরে শারদীয় দুর্গা পূজা উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ১শ১৫ টি পুজা মণ্ডপের নেতৃবৃন্দের কাছে অনুদানের অর্থ বিতরন অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি আরো বলেন, ফেব্রুয়ারির প্রথমার্ধে বাংলাদেশে সর্বকালের গ্রহণযোগ্য স্বচ্ছ নির্বাচন হবে। দেশের মানুষ নির্বাচনের জন্য অপেক্ষা করছে। তারেক রহমান কিছু দিনের মধ্যে দেশে ফিরে আসবেন।জনগণের রায়ে তিনি দেশের প্রধানমন্ত্রী হবেন ইনশাল্লাহ। ভয়ের কোন কারন নেই জন্মগতভাবে সবাই বাংলাদেশের নাগরিক। বিএনপি এদেশের জনগণের সুখ শান্তি সমৃদ্ধি চায়।কিন্তু নতুন করে এখন বিএনপির বিরুদ্ধে রাজনৈতিক ষড়যন্ত্র শুরু করেছে। তবে দেশের জনগণ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্ব আজ পুরো জাতি ঐক্যবদ্ধ। তিনি বলেন,আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমি হবিগঞ্জ ৪ মাধবপুর চুনারুঘাট আসনে বিএনপির মনোনীত প্রার্থী হয়ে নির্বাচন করতে চাই। আমার শেষ জীবনে জনগণের সেবা করে যেতে চাই। বাংলাদেশ পুজা উদযাপন ফ্রন্ট ও পুজা উদযাপন পরিষদের যৌথ আয়োজনে সাবেক কাউন্সিলর সুরঞ্জন পালের সভাপতিত্বে এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল রনির ও বাংলাদেশ পুজা উদযাপন ফ্রন্ট এর আহবায়কহিরেশ ভট্টাচার্য্য হিরোর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান। অন্যানদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি সভাপতি সামছুল ইসলাম কামাল, সহ-সভাপতি চেয়ারম্যান পারভেজ হোসেন চৌধুরী, সহ-সভাপতি অলিউল্লাহ, সাবেক মেয়র হাবিবুর রহমান মানিক, উপজেলা বিএনপি যুগ্ম সম্পাদক মোস্তফা কামার বাবুল, বাংলাদেশ পূজা উৎযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি শংকর পাল সুমন, মনোজ কুমার পাল, জগদিশ ঘোষ, সুজন রায় ,অজিত পাল, নেপাল দাস, বাবুল রায়, জিশু ভট্টাচায্য, শ্যামল ঋষি, মৃনাল দেবনাথ, রতন দেবনাথ, শ্যামলী দেবনাথ মূখ। পরে উপজেলার ১১৪টি পূজা মন্ডপে অনুদান প্রদান করা হয়।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com