সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে ৪০ দিন ধরে এসিল্যান্ড না থাকায় ভূমি সেবায় চরম দুর্ভোগ লাখাইয়ে প্রণোদনা বিতরণকালে হুইপ জিকে গউছ ॥ মানুষ দেখতে চায় আওয়ামীলীগ আর বিএনপি এক জিনিস না হবিগঞ্জ জেলা পরিষদ প্রশাসক আহমেদ আলী মুকিবের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচন আজ হবিগঞ্জ প্যারামেডিকেল ইনস্টিটিউটের নতুন ক্যাম্পাস উদ্বোধন মাদকাসক্ত ছেলের নির্যাতনে অসহায় মা সবিতা দেব আজমিরীগঞ্জ নদী ভাঙ্গনের স্থান পরিদর্শন করেছেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী কর্মকর্তা শায়েস্তাগঞ্জে অতিরিক্ত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রি করায় ৩ প্রতিষ্ঠানকে জরিমানা বিজিবির অভিযানে ৭৮ লাখ টাকার কসমেটিকস ও জিরা জব্দ বানিয়াচঙ্গের মশাকলিতে চাঞ্চল্যকর সুজিত হত্যার তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল ॥ প্রতিপক্ষকে ফাঁসাতে শ্বাসরোধে ও স্ক্রু ড্রাইভার দিয়ে খুচিয়ে সুজিতকে হত্যা করা হয়

হবিগঞ্জ অনলাইন প্রেসক্লাবে চুরি গ্রেফতার ১

  • আপডেট টাইম মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের তিনকোনা পুকুরপাড় এলাকা থেকে হবিগঞ্জ অনলাইন প্রেসকাবের ডিজিটাল সাইনবোর্ড চুরির ঘটনায় এক চোরকে গ্রেফতার করেছে হবিগঞ্জ সদর থানা পুলিশ।
রবিবার (২৪ আগষ্ট) সকাল ১০টা ৪৩ মিনিটে সিসিটিভি ফুটেজে ধরা পড়ে, এক ব্যক্তি প্রেসক্লাবের সাইনবোর্ড খুলে নিয়ে যাচ্ছে। ঘটনার পর পরই তদন্তে নামে পুলিশ।
এ বিষয়ে হবিগঞ্জ অনলাইন প্রেসক্লাবের পক্ষ থেকে সদর থানায় একটি চুরির মামলা দায়ের করা হয়। মামলার পূর্বেই হবিগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ সিসি ক্যামেরার ফুটেজ দেখে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে সদর উপজেলার যাত্রাবড়বাড়ি গ্রামের মৃত ফরিদ উদ্দিনের পুত্র সালমান মিয়াকে গ্রেফতার করেন।
হবিগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম শাহাবুদ্দিন শাহীন বলেন, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে অভিযুক্তকে শনাক্ত করা হয় এবং সোমবার (০৮ সেপ্টেম্বর) দুপুরে তাকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে সাইনবোর্ড চুরির কথা স্বীকার করেছে। চুরি হওয়া সাইনবোর্ড উদ্ধারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com