শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

নবীগঞ্জে মাদ্রাসার ছাত্র নিখোঁজের ১৫ দিন পর থানায় মায়ের অভিযোগ

  • আপডেট টাইম শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১৮ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের ভানুদেব হাফিজিয়া মাদ্রাসার হিফজ বিভাগের ছাত্র আহমদ আলী (১১) নিখোঁজের ১৫ দিন পরও উদ্ধার না হওয়ায় মা হোসনা বেগম বাদি হয়ে ২ জনকে অভিযুক্ত করে নবীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্র জানা যায়, ভানুদেব গ্রামের মৃত মান্নান মিয়ার পুত্র আহমদ আলী একই গ্রামের অভিযুক্ত রুবেল মিয়ার পুত্র শাওন এর সাথে একই মাদ্রাসা একই বিভাগে পড়ালেখা করতো। বাদীর ধারনা একই দিনে শাওন ও তার ছেলে আহমদ দুজনই ঘর থেকে পালিয়ে যায়। এই সময় আহমদ আলী ঘর থেকে নগদ ৩ হাজার টাকা মুল্যের একটি সীম বিহীন এন্ড্রয়েট ফোন নিয়ে শাওনের সাথে পালিয়ে যায়। অনেক খোঁজাখুজি করে তাদের সন্ধান করে দুজনকে সিলেট একটি হোটেল অভিযুক্ত আল আমিন মিয়ার মাধ্যমে তারা কাজ করতো বলে জানা যায়। খবর পেয়ে রুবেল তার আত্মীয় আল আমিনের মাধ্যমে তার ছেলে শাওনকে বাড়ীতে নিয়ে আসে। বাদি খবর পেয়ে রুবেল ও তার ছেলে শাওনের কাছে তার সন্তান আহমদ আলীর খোঁজ খবর জানতে চাইলে তার সাথে খারাপ আচরণ করে। এসময় রুবেল বাদি হোসনা বেগমের কাছে তার সন্তানকে খোঁজতে গিয়ে অনেক টাকা খরচ হয়েছে। তিনি যদি সকল খরচের টাকা দেন তাহলে তার ছেলে কোথায় আছে বলে জানাবে। তিনি টাকা দিতে পারবেন বললে তার সাথে খারপ আচরন করে। নিরুপায় হয়ে বিধবা মহিলা ছেলেকে পেতে স্থানীয় মেম্বার হেলাল মিয়ার কাছে গিয়ে বিস্তারিত খুলে বলেন। মেম্বার বিষয়টি গ্রামের কিছু মুরুব্বিদের সাথে নিয়ে বিষয়টি রুবেল এর সাথে আলোচনা করলে রুবেল মিয়া গ্রামের মুরুব্বি ও স্থানীয় মেম্বার সাথেও খারাপ ব্যবহার করেন। কোন উপায় না দেখে স্থানীয় লোকজনের পরামর্শে তিনি ২ জনকে অভিযুক্ত করে নবীগঞ্জ থানায় একটি অভিযোগ দাখিল করেন। অভিযোগটি গোপলার বাজার তদন্ত কেন্দ্রের সাব ইন্সপেক্টর শাহাবুল তদন্ত করচ্ছেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com