সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

কেউ নির্বাচনকে রুখতে পারবে না-সৈয়দ ফয়সল

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০১ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ হবিগঞ্জ জেলা বিএনপি সাবেক সভাপতি, সাবেক সংসদ সদস্য আলহাজ¦ সৈয়দ মোঃ ফয়লসল বলেছেন- দেশের একটি বিশেষ মহল এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে বানচাল করতে চায়। কিন্তু এ দেশের মানুষ ভোট দেয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। জনগন এবার বিএনপিকে দেশ পরিচালনায় দেখতে চায়। প্রধান উপদেষ্টার ঘোষিত সময়েই নির্বাচন অনুষ্টিত হবে। কারু ক্ষমতা নাই নির্বাচন বানচাল করতে পারে। শেখ মুজিবুর রহমান বাকশাল গঠনের মাধ্যমে দেশের গণতন্ত্রের কবর রচনা করেছিল আর মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্টপতি জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠার মাধ্যমে দেশে বহুদলীয় গণতন্ত্র চালু করে ছিলেন। দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৩১ দফা কর্মসূচি প্রনয়ন করেছে যার মধ্যে বাংলাদেশের অগ্রগতি, সমৃদ্ধি ও সংস্কার সব কিছু নিহিত আছে। তিনি বলেন-১৯৯১ সালে প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া আমার হাতে বিএনপির পতাকা তুলে দেয়ার পর থেকে আজ পর্যন্ত মাধবপুর-চুনারুঘাটে বিএনপিকে সংগঠিত করার জন্য গ্রামে গ্রামে ঘুরে বেড়িয়েছি। দলকে শক্তিশালী করেছি। দীর্ঘ ১৫ বছর জেলা বিএনপির সভাপতির দায়িত্ব পালনকালে নেতাকর্মীদের সুখে-দুঃখে পাশে থেকেছি। সরকারি কোন দায়িত্ব পায়ইনি কিন্তু বিএনপি সরকার ক্ষমতায় থাকায় প্রধানমন্ত্রীর মাধ্যমে এলাকায় শত শত কোটি টাকার উন্নয়ন মূলক কাজ করিয়েছি। আগামীতে যদি আপনারা যদি দায়িত্ব দেন ইনশাল্লাহ সততা ও নিষ্টার সঙ্গে অর্পিত দায়িত্ব পালন করব ইনশাল্লাহ। তিনি গতকাল বুধবার বিকালে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাধবপুর উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত র‌্যালি পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্য এ কথা গুলো বলেন। উপজেলা বিএনপির সভাপতি সামসুল ইসলাম কামালের সভাপতিত্বে এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সদস্য আলাউদ্দিন আল রনি’র সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ সৈয়দ মোঃ শাহজাহান, পৌর বিএনপির সভাপতি গোলাপ খান, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক হামিদুর রহমান, সাবেক মেয়র হাবিবুর রহমান মানিক, বিএনপির নেতা চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ, মাসুকুর রহমান, হাজী অলিউল্লাহ, আবুল বাশার, মোস্তফা কামাল বাবুল, বাবুল হোসেল হোসেন, সাবেক চেয়ারম্যান সামসুল ইসলাম মামুন, আলফাজ মিয়া, ফিরোজ মিয়া, লুৎফুর রহমান খাঁন, হাবিবুর রহমান, যুবদল নেতা এনায়েত উল্লাহ, কবির চৌধুরী, জনি পাঠান, জসিম শিকদার, স্বেচ্ছাসেবক দল নেতা ফরিদুর রহমান, রনি আহম্মদ, আলমগীর কবির, রাশেল আহম্মদ, শ্রমিক দল নেতা লিঠন পাঠান, সফিকুল ইসলাম, ছাত্রদল নেতা মারুফ মিয়া, মোঃ রাজ, সাবিবর আহম্মদ প্রমুখ। পরে এক বিশাল র‌্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com