সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে ধানের শীষের সমাবেশে বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির রেজা কিবরিয়া নির্বাচিত হলে মন্ত্রীত্ব পাবেন-ইনশাআল্লাহ স্বাধীনতা বিরোধীরা মানুষের ঈমান কেনার চেষ্টা করছে-জি কে গউছ হবিগঞ্জ-১ সংসদীয় আসনে দ্বিমুখী লড়াইয়ের আভাস আজমিরীগঞ্জে আ.লীগ নেতার ছত্রছায়ায় অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ ২৮ চা-বাগানে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ সমর্থন শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযান ২০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১ শহরে এবি ব্যাংকে প্রতারণার শিকার বিকাশ ব্যবসায়ী দেশের ২৪ হাজার রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের সুপারিশ করেছে আইন মন্ত্রণালয় ভোটের আগে ৯৬ ঘণ্টা, বিকাশ-নগদ-রকেটে এক হাজারের বেশি লেনদেন করা যাবে না দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে বাহুবলে বিএনপির ২ নেতা বহিষ্কার

কারাগার থেকে মুক্ত করতে যুবলীগ নেতা মোতালিব চৌধুরীকে বিএনপির কর্মী বলে প্রত্যয়নপত্র দিলেন আপন বড় ভাই

  • আপডেট টাইম শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫
  • ৮৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বৈষম্য বিরোধী মামলায় কারাগারে আটক যুবলীগ নেতা মো. আব্দুল মোতালিব চৌধুরী মাহফুজকে জামিনে মুক্ত করতে বিএনপির কর্মী বলে প্রত্যয়নপত্র দিয়েছে কাগাপাশা ইউনিয়ন বিএনপি। আর এ কমিটির সাধারণ সম্পাদক তার আপন বড় ভাই মো. আব্দুল আলীম চৌধুরী। তবে প্রত্যয়নপত্রের বিষয়ে কোন কিছু জানেন না কমিটির সভাপতি মো. মঈন উদ্দিন মেম্বার। জামিনের জন্য এ প্রত্যয়নপত্রটি আদালতে জমা দিয়েছেন। জানা যায়, বিএনপিকর্মীর স্বীকৃতি দিয়ে একটি প্রত্যয়নপত্র দিয়েছেন বানিয়াচং উপজেলার কাগাপাশা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মঈন উদ্দিন ও সাধারণ সম্পাদক মো. আব্দুল আলীম চৌধুরী। মাহফুজকে জামিন করানোর জন্য গত জুন মাসের ১৩ তারিখ কাগাপাশা ইউনিয়ন বিএনপির একটি প্যাডে সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষর এবং সিলযুক্ত এই প্রত্যয়নপত্রটি প্রশাসনের বিভিন্ন স্থানে দেয়া হয়েছে বলে জানা যায়। প্রত্যয়নে বলা হয়- “এই মর্মে প্রত্যয়ন করা যাইতেছে যে, মোঃ আব্দুল মোতালিব চৌধুরী, পিতা-মৃত আব্দুল মুছাব্বির চৌধুরী, সাং- চান্দপুর, ডাকঘর- কাগাপাশা, উপজেলা-বানিয়াচং, জেলা-হবিগঞ্জ, সে বানিয়াচং উপজেলার ৬নং কাগাপাশা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বিএনপি কমিটির নির্বাহী সদস্য। তাহার স্বভাব চরিত্র ভাল। আমার জানামতে সে রাষ্ট্র বিরোধী কোন কার্য্যকলাপে জড়িত নহে। আমি তাহার সার্বিক মঙ্গল কামনা করি।” এ ব্যাপারে কাগাপাশা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মঈন উদ্দিনের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন- আমি এমন কোন প্রত্যয়নপত্রে স্বাক্ষর করেছি বলে মনে করতে পারছি না। পরে প্রত্যয়নপত্রের সত্যতা জানার জন্য সভাপতিকে কপি পাঠিয়ে তার মুঠোফোনে বারবার যোগাযোগ করা হলেও তিনি রিসিভ করেননি। খোঁজ নিয়ে জানা যায়- কাগাপাশা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হওয়ায় মো. আব্দুল আলীম চৌধুরী তার ভাইকে বিএনপি কর্মীর স্বীকৃতি দিয়েছেন। ২০২৪ সালের ২ আগস্ট শহরের সাইফুর রহমান টাউন হল এলাকায় যুবলীগের সভায় মাহফুজকে সক্রিয় থাকতে দেখা যায়। এরপর এখান থেকে বৈষম্য বিরোধী আন্দোলনে হামলার অভিযোগ রয়েছে। গত ১২ এপ্রিল আব্দুল মোতালিব চৌধুরী মাহফুজকে হবিগঞ্জ শহরের স্টাফ কোয়ার্টার এলাকা বৈষম্য বিরোধী আন্দোলনের নেতাকর্মীরা থেকে আটক করে পুরিশে দেন। পরে ২১ এপ্রিল হবিগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক কামরুল হাসান তাকে শ্যোন এরেস্টের আদেশ দেন। যুবলীগের সক্রিয় এই কর্মী বৈষম্য বিরোধী আন্দোলনে হামলার অভিযোগে দায়েরকৃত একটি মামলার ২২ নাম্বার আসামী ও কাগাপাশা ইউনিয়নের চাঁনপুর গ্রামের বাসিন্দা। এছাড়া আব্দুল মোতালিব চৌধুরীর বিরুদ্ধে বৈষম্য বিরোধী তদন্তাদীন একাধিক মামলা রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com