বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

মাধবপুরে ওষুধ ব্যবসায়ীদের সাথে উপজেলা পঃপঃ কর্মকর্তার মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫
  • ১৪২ বা পড়া হয়েছে

আলমগীর কবির, মাধবপুর থেকে ॥ জীবন রক্ষাকারী ওষুধ ন্যায্যমূল্যে বিক্রি এবং নকল-ভেজাল, আনরেজিস্টার্ড ও মেয়াদোত্তীর্ণ ঔষধ প্রতিরোধ এবং রেজিস্টার্ড চিকিৎসকের ব্যবস্থাপত্র ব্যতীত এন্টি বায়োটিক সেবন/বিক্রয় না করা ও গুড ডিসপেন্সিং প্র্যাকটিস বিষয়ে ঔষধ ব্যবসায়ীদের সাথে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (২০ আগষ্ট ) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কনফারেন্স রুমে এই আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর আয়োজনে সভায় উপজেলা পঃপঃ কর্মকর্তা ডাঃ ইমরুল হাসান জাহাঙ্গীর দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন। এ সময় বক্তব্য রাখেন, উপজেলা স্যানেটারি ইন্সপেক্টর মহিবুর রহমান, মাধবপুর ড্রাগ ব্যবসায়ী সমিতির সভাপতি ধীরেন্দ্র পাল, সাধারণ সম্পাদক তপন দেবনাথসহ প্রমুখ বক্তব্য রাখেন। সভায় সমিতির নেতৃবৃন্দ, উপজেলার ওষুধ ব্যবসায়ীরা অংশ নেন। সভায় উপজেলা পঃপঃ কর্মকর্তা ডাঃ ইমরুল হাসান জাহাঙ্গীর বলেন, জীবন রক্ষাকারী ওষুধ সাধারণ ক্রেতাদের কাছে স্বল্পমূল্যে বিক্রির জন্য ব্যবসায়ীদের কাছে অনুরোধ করেন। ব্যবসায়ীরা সরকার নির্ধারিত নীতিমালা ও মূল্য তালিকা অনুসারে ক্রেতাদের কাছে নকল ও ভেজাল মুক্ত ওষুধ বিক্রির করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। একই সাথে চিকিৎসকের ব্যবস্থাপত্র ছাড়া এন্টিবায়োটিক ওষুধ বিক্রি না করার জন্য সকলের প্রতি আহ্বান জানান। নকল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি করলে সেই ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনগত কঠোর ব্যবস্থা গ্রহণের কথা জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com