বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

নবীগঞ্জে চোরের উপদ্রব ॥ রাত জেগে পাহাড়া

  • আপডেট টাইম সোমবার, ১৮ আগস্ট, ২০২৫
  • ১০৬ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার কানাইপুর গ্রামে চোরের উপদ্রব বৃদ্ধি পেয়েছে। প্রতিদিন কোন না কোন বাড়ীতে গরু, ছাগল, মোবাইল ফোনসহ টাকা পয়সা চুরি করে নিয়ে যাচ্ছে চোরের দল। গ্রামবাসী এদের কবল থেকে রক্ষা রাত জেগে পাহাড়া দিচ্ছেন। তবুও রেহাই নেই। একই অবস্থা পৌরসভার গয়াহরি গ্রামেও। এলাকাবাসী সুত্রে জানা যায়, সম্প্রতি শহরে আনমনু ও তিমিরপুর গ্রামের সংঘটিত ঘটনায় ওই গ্রামের লোকজন বাড়ীঘর ছাড়া ছিল। ফলে স্থানীয় চোরের দল এই সুযোগ কাজে লাগিয়ে বেপরোয়া হয়ে উঠে। প্রতিদিন বিভিন্ন লোকের ঘরে সিদ কেটে গরু, ছাগলসহ মুল্যমান জিনিসপত্র নিয়ে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক হলে লোকজন বাড়ীঘরে আসলেও চোরের দল থামেনি। ফলে গ্রামবাসী রাত জেগে পাহাড়া বসিয়েছেন। কিন্তু পাহাড়াূদারদের ফাঁকি দিয়েও চোরের দল চুরি অব্যাহত রেখেছে। দিন দিন চুরি বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষের মাঝে আতংক বিরাজ করছে। এ ব্যাপারে গ্রামবাসী প্রশাসনের সহযোগিতা কামনা করছেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com